বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ/কবিতাংশ থেকে। আজ থাকছে কবিতাংশ থেকে প্রশ্নোত্তর।
নিচের কবিতাংশটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিনপুরে;
শুনব আমি, ইঙ্গিত কোন
‘মঙ্গল’ হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১. কবিতাংশটির মূল বিষয় হলো—
ক. সূর্যলোক খ. চন্দ্রলোক গ. সংকল্প ঘ. মানবলোক
২. যুগান্তরের ঘূর্ণিপাকে কে ঘুরছে?
ক. পৃথিবী খ. সূর্য গ. মানুষ ঘ. চাঁদ
৩. কিশোর কী ফেড়ে নামবে?
ক. আকাশ খ. পাতাল গ. মাটি ঘ. পানি
৪. ‘মঙ্গল’ বলতে বোঝানো হয়েছে—
ক. মানুষের মঙ্গল কামনা খ. পৃথিবীর মঙ্গল কামনা গ. মঙ্গলবার ঘ. মঙ্গল গ্রহ
৫. দেশ হতে দেশান্তরে মানুষের ঘোরার কারণ কী?
ক. মানুষকে জানা খ. অসীম বিশ্বকে জানা
গ. আকাশকে জানা ঘ. পাতালকে জানা।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. সংকল্প, ২. গ. মানুষ, ৩. খ. পাতাল, ৪. ঘ. মঙ্গল গ্রহ,
৫. খ. অসীম বিশ্বকে জানা।
২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
ক. হাউই খ. অচিনপুর গ. ফেড়ে ঘ. ইঙ্গিত ঙ. বিশ্বজগত্

২ নম্বর প্রশ্নের উত্তর
ক. হাউই—আকাশগামী আতশবাজি।
খ. অচিনপুর—অচেনা জায়গা।
গ. ফেড়ে—চিরে।
ঘ. ইঙ্গিত—ইশারা
ঙ. বিশ্বজগত্—সারা বিশ্ব।

৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?
খ. কারা এবং কেন মরণ-যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে?
গ. ‘পৃথিবীকে জানতে মানুষের কৌতূহল অদম্য’—কথাটি বুঝিয়ে লেখো।

৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
চন্দ্রলোক মানে চাঁদের দেশ। ‘অচিনপুর’ অর্থ অচেনা জায়গা। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর খুব কাছেই চাঁদের অবস্থান। আর এই চাঁদ নানা অজানা রহস্যে ঘেরা। কৌতূহলী মানুষ এই রহস্য জানার জন্য চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়।
(খ)
অসীম রহস্যে ভরা এই বিশ্বজগত্। এই বিশ্বকে জানতে মানুষের কৌতূহল অদম্য। এ কারণে বীরেরা বিশ্বের সব দিকে ছুটে চলছে। এসব বীর অভিযাত্রীর অনেকে অভিযানে গিয়ে কখনো কখনো ফিরে আসে না। তবুও অজানাকে জানার জন্য কৌতূহলী বীরেরা মরণ-যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে।
(গ)
এই পৃথিবী অজানা রহস্যে পরিপূর্ণ। মানুষ এই রহস্য ভেদ করতে চায়। আবিষ্কার করতে চায় দূর আকাশের নীলে কী আছে। জানতে চায় অথই সাগরতলার কাহিনি। পৃথিবীকে জানার এই অদম্য কৌতূহল মানুষের সহজাত ধর্ম।

৪। প্রদত্ত কবিতাংশের মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সবকিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের অজানা রহস্য। সে পাতাল ফেড়ে নিচে নামতে চায় এবং আকাশ ফুঁড়ে মহাশূন্যে উঠতে চায়। বিশ্বটাকে হাতের মুঠোয় পুরে কিশোর তার কৌতূহল মেটাতে চায়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা