বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।

১৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ‘এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ’—কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
খ. কবিতার অংশটুকু ‘স্বদেশ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ. নদী, নালা, পাহাড়, সমুদ্র এসব মিলে এ দেশ একটি ছবির মতন। এ দেশের একেক ঋতুর চেহারা একেক রকম। সব রকম সুন্দরের এই দেশে বাস করে বিভিন্ন ধরনের মানুষ। ছবিতে যেমন নানান রং ব্যবহার করা হয়, এ দেশের প্রকৃতিও তেমনি মাঝে মাঝে রং বদলায়। রূপে অপরূপা এই দেশ আমাদের গর্ব, আমাদের অহংকার।

১৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
রূপকথা নীল আকাশের বাঁশি—
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
খ. কবিতার অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ. ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি মানুষের স্নেহ, মায়া-মমতা ও সহমর্মিতার কথা বুঝিয়েছেন। মানুষের মতো ঘাসফুলও আলো, বাতাস ও পানির সাহায্যে ঘাসের বুকে ফুটে ওঠে। আর প্রকৃতির স্নেহ-ভালোবাসার প্রতীক হয়ে ফুটে ওঠে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা