বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
১৫. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার, তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ঘাসের ছোট ছোট ফুল কী মিনতি করছে?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
খ. কবিতার অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ. ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল সবার কাছে সেই মিনতি করছে। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়াটাই বড়।
১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
কেমন আমরা হেসে উঠি আর
সূর্যের সাথে হাসির কিরণে
ধরার বুকের স্নেহ-কণাগুলি
দুলে দুলে নাড়ি মাথা।
ঘাস হয়ে ফুটে ওঠে।
শুধু দেখো আর খুশি হও মনে
খ. কবিতার অংশটুকু কোন কবিতার, তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সঙ্গে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
খ. কবিতার অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ. ঘাসফুল প্রকৃতির মাঝে তার অপার সৌন্দর্য বিলিয়ে দেয়। বাতাসের তালে তালে তারা নেচে ওঠে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মানুষ যেন ঘাসফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে।
মানুষকে আনন্দ দেওয়াই ঘাসফুলের কাজ। সূর্যের সঙ্গে যেন ঘাসফুলের গভীর মিতালি। সূর্য হাসলে ঘাসফুলও হেসে ওঠে। দুলে দুলে তারা মাথা নাড়ে। এসব সৌন্দর্য দেখতে ঘাসফুল আমাদের অনুরোধ করছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা