বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে কবিতাংশ থেকে প্রশ্নোত্তর।
# প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. শহরের জীবনযাত্রার উল্লেখযোগ্য সমস্যা কোনটি?
ক. পানিদূষণ খ. বায়ুদূষণ গ. পরিবেশদূষণ ঘ. শব্দদূষণ
২. শহরের গলিপথে কে হাঁটে?
ক. ফেরিঅলা খ. কাবুলিঅলা গ. মুটে ঘ. সবজিঅলা
৩. শহরের বাড়িতে কী কী চলে?
ক. সিডি, টিভি খ. রেডিও, টিভি গ. টিভি, ভিসিআর ঘ. গ্রামোফোন, রেডিও
৪. ‘শব্দদূষণ’ কী?
ক. নীরবতা খ. শব্দহীন এলাকা গ. অত্যন্ত কোলাহল ঘ. শব্দের মিশ্রণ
৫. শহরের রাস্তায় বেশি শব্দদূষণ ঘটায় কোনটি?
ক. গাড়ির চাকা খ. গাড়ির হর্ন গ. মানুষের পায়ের শব্দ ঘ. ফেরিঅলা।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ঘ. শব্দদূষণ ২. ক. ফেরিঅলা ৩. ক. সিডি, টিভি ৪. গ. অত্যন্ত কোলাহল
৫. খ. গাড়ির হর্ন।
২। শব্দার্থ লেখো।
ক. পল্লি খ. দূষণ গ. জ্বালা ঘ. শহর ঙ. হাঁক।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. পল্লি—গ্রাম।
খ. দূষণ—ক্ষতি করা
গ. জ্বালা—যন্ত্রণা
ঘ. শহর—নগর।
ঙ. হাঁক—ডাক।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো।
ক. আমরা গ্রামে কোন পাখির গান শুনি?
খ. ‘পল্লির সেই সুরে ভরে যায় মন’—কথাটি বুঝিয়ে লেখো ।
গ. ‘শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।’ কথাটি বুঝিয়ে লেখো।
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
গ্রামে নানা রকম পাখি বাস করে। এসব পাখি নানা সুরে নানা রকম গান গায়। আমরা গ্রামে ঘুঘু আর টুনটুনির গান শুনি।
(খ)
এ দেশের গাছে গাছে নানা জাতের পাখি দেখা যায়। এসব পাখির ডাকও নানা রকম। গ্রামে গরু, হাঁস, কবুতর ডাকে। ভোরে ডাকে মোরগ। দোয়েল, চড়ুই ডাকে কিচিরমিচির করে। ঘুঘু, টুনটুনি মধুর সুরে গান গায়। গ্রামের এসব সুর আমাদের মাতিয়ে তোলে। আমাদের মন ভরে যায়।
(গ)
এ দেশের শহরে নানা রকম যান্ত্রিক শব্দ শোনা যায়। শহরে সারা দিন সিডি, টিভি চলে। টেলিফোন, বেল বাজে। গলিতে গলিতে ফেরিঅলারা চিত্কার করে। আর ছোট বাচ্চারা স্কুলমাঠে হইচই করে। শহরের এত শব্দ আমাদের কানে কর্কশ লাগে। শব্দদূষণের সৃষ্টি করে। শহুরে জীবনকে করে জ্বালাময়।
৪। প্রদত্ত কবিতাংশটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ সেখানে ঝাঁকে ঝাঁকে পাতিকাকের কর্কশ চিত্কার, গাড়ির হর্ন, সিডি, টিভি, টেলিফোন আর কলবেলের শব্দ, ফেরিঅলার হাঁকডাক কান ঝালাপালা করে দেয়। কিন্তু গ্রামে শব্দ অনেক কম হওয়ায় শান্তি বজায় থাকে এবং আরামে ঘুমানো যায়।