বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
১৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
যেথায় বাঁকা গলি
ওই ও পারের বন,
নদীতে যায় চলি,
তুমি ভালোবাস তোমার
পাতার আচ্ছাদন।
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ছেলেটি ওই পারের বনকে কেন ভালোবাসে?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
তুমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
যেথায় বাঁকা গলি
নদীতে যায় চলি,
খ. কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ. অনেক গাছ রয়েছে নদীর ওই পারের বনে। গাছের সবুজ পাতার ঘনচ্ছায়ায় আচ্ছাদিত হয়ে থাকে চারপাশ। গাছের শীতল ছায়া আর বয়ে যাওয়া নদী ছেলেটির কাছে খুবই প্রিয়। তাই সে ওপারের বনকে ভালোবাসে।

১৮. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
তুমি ভালোবাস তোমার
পাতার আচ্ছাদন।
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
ওই ও পারের বন,
দু-একখানি জেলের ডিঙি
সন্ধেবেলায় ভিড়ে।
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ওই পারের বনটি কেমন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
দু-একখানি জেলের ডিঙি
সন্ধেবেলায় ভিড়ে।
তুমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
খ. কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ. ওই পারের বনটি গাছের সবুজ পাতায় আচ্ছাদিত। সেই বন থেকে একটি রাস্তা এসে মিশেছে নদীতে। সেই নদীর ঘাটে বধূরা আসে। ছেলেরা জলে ভেলা ভাসায়। বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে গলাগলি করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে বেণুবনের শাখা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ওই পারের বনটি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা