বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
১৯. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো। শরত্কাল যে নির্জনে
নদীর বালুচর।
আমি ভালোবাসি আমার
যেথায় ফুটে কাশ
চকাচকির ঘর।
তটের চারিপাশ,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী? ঘ. সকাল-সন্ধ্যা ছেলের দল কী করে?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর,
শরত্কালে যে নির্জনে
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারিপাশ।
খ. কবিতার অংশটুকু ‘দুই তীরে’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ. বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের ছেলেরা খুবই দুরন্ত। নদীর জলে ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা তাদের কাছে বেশ মজার। নদীর স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে দূরে গিয়ে আবার ফিরে আসা ছেলেমেয়েদের জন্য এক মজার খেলা। নদীতে নৌকা ভাসাতেও ওরা খুব ভালোবাসে।
২০. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যত গুণগান হে চির মহান
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি অন্তর্যামী।
বিচার দিনের স্বামী
তোমারি চরণে পড়ি লুটাইয়া
অনন্ত অসীম প্রেমময় তুমি।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কার কাছে প্রার্থনা করি এবং কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
অনন্ত অসীম প্রেমময় তুমি।
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসেন। তিনি আমাদের শক্তি ও সাহসদাতা এবং লালন ও পালনকর্তা। এ জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা