বাংলা

এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশ বা বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপের ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিচে দেওয়া হলো।

সংখ্যায় সবচেয়ে বেশি এমন—সংখ্যাগরিষ্ঠ
সমুদ্রতীরে বালুময় স্থান—বেলাভূমি
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান—প্রান্তর
নিজের লোক—স্বজন
লোকজনের বসতি রয়েছে এমন জায়গা—জনপদ
নদী ও সাগরের ঢেউ—ঊর্মি
যা লোপ পেয়েছে—অবলুপ্ত
যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য
যা প্রয়োগ করা যায়—প্রযোজ্য
শাস্তি পাওয়ার যোগ্য—দণ্ডনীয়
যা করা প্রয়োজন—কর্তব্য
যা নিষেধ করা হয়েছে—নিষিদ্ধ
এক দেশ থেকে আরেক দেশ—দেশান্তর
কোনো কিছু সাদরে গ্রহণ—বরণ
অত্যধিক সাহসী—দুঃসাহসী
অচেনা জায়গা—অচিনপুর
শক্তি আছে যার—শক্তিধর
বসবাসের জায়গা—আস্তানা
একসঙ্গে কথা বলা—সমস্বরে
খুব সহজে করা যায় এমন—অবলীলায়
যেখানে যুদ্ধ হয়—রণক্ষেত্র
শুয়ে আছে এমন—শয়ন
চোখে দেখতে পায় না এমন—অন্ধ
মনের ইচ্ছা—শখ
রেখা দিয়ে আঁকা ছবি—নকশা
যিনি শিল্পকলার চর্চা করেন—শিল্পী
খেতে ভালো লাগে এমন—স্বাদ
খেতে মজা নয় এমন—বিস্বাদ
ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান
আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়
যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন
মমতা আছে যে নারীর—মায়াবতী
হাতে পরার গয়না—কাঁকন
যেখানে রাজার হাতি রাখা হয়—হাতিশাল
রাজার ধন যেখানে থাকে—রাজকোষ
একের সঙ্গে অন্যের—পরস্পর
সংসারী লোক—গেরস্ত
দেখে ভয় লাগে এমন শুকনা চেহারা—রুক্ষমূর্তি
স্বাভাবিক জ্ঞানবুদ্ধি—কাণ্ডজ্ঞান
গল্প-গুজব করার আসর—মজলিশ
জনশূন্য স্থান—নির্জন
অত্যন্ত কষ্ট করে যা করতে হয়—দুরূহ
যার শেষ নেই—অনন্ত
যার সীমা নেই—অসীম
যে দয়া কামনা করে—করুণাকামী
অন্যের অনিষ্ট কামনা—অভিশাপ
শত্রু দিয়ে বেষ্টিত—অবরুদ্ধ
নিজের জীবন উত্সর্গ করেছে যে—আত্মদানকারী
কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া—নির্বিচার
বরণ করার যোগ্য—বরেণ্য
মেধা আছে এমন যে জন—মেধাবী
অহংকার নেই যার—নিরহংকার
কোনোভাবেই পূরণ করা যায় না এমন—অপূরণীয়
কাপড়ের লম্বা টুকরা—পটি
যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়—মালিশ
আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত
যাঁরা ইতিহাস ভালো জানেন—ঐতিহাসিক
ইতিহাসে স্থান লাভের যোগ্য—ঐতিহাসিক
যাকে লঙ্ঘন করা কঠিন—দুর্লঙ্ঘনীয়
প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ়—দৃঢ়প্রতিজ্ঞ
সামনের দিকে থাকেন যাঁরা—অগ্রবর্তী
যে অভিযান করে—অভিযাত্রিক
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত—মাহেন্দ্রক্ষণ
খুব আগ্রহী—উদ্গ্রীব
বিনা অপরাধে অনেক লোক মেরে ফেলা—গণহত্যা
সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প
দিকের শেষ—দিগন্ত
যে উপকারীর উপকার স্বীকার করে—কৃতজ্ঞ
যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন
যে বেশি কথা বলে—বাচাল
যে হিংসা করে—হিংসুক
এক জায়গায় আবদ্ধ হয়ে থাকা—কোণঠাসা
প্রতিভা আছে এমন—প্রতিভাবান
অবশ্যই হবে এমন—অবধারিত
গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য—উপাত্ত
কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়
সূর্য ডুবে যাওয়ার দিক—অস্তাচল
যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন—মুক্তিযোদ্ধা।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা