বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করা হলো:
ক) ‘দেশ’ মানে কী? খ) দেশকে ভালোবাসতে হবে কেন?
গ) আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?

প্রশ্ন: নিচের ঘরের ভেতরে কয়েকটি বিপরীত শব্দ দেওয়া হলো। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
সার্থকতা বাঙালি বন্ধু প্রকৃতি দেশ
ক) আমাদের বাংলাদেশের বাইরেও অনেক—আছে।
খ) সবাই আমরা পরস্পরের —।গ) — হলো জননীর মতো।
ঘ) আমাদের — যে আমরা এ দেশে জন্মেছি।
উত্তর:
ক) আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে।
খ) সবাই আমরা পরস্পরের বন্ধু। গ) দেশ হলো জননীর মতো।
ঘ) আমাদের সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি।
প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর: দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসব। দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস আর সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: ‘দেশ হলো জননীর মতো।’ দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: মা জননী যেমন আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো জননীর মতো। আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা