
হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শেয়ালের গল্প’ নিয়ে আলোচনা করা হলো।
হাতি আর শেয়ালের গল্প
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুংকার, মেদিনী, তটস্থ, শক্তিধর, আস্তানা, উদ্গ্রীব, সমস্বরে, শঙ্কিত।
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
দিগন্ত প্রান্তরের শেষে আকাশ
যেখানে গিয়ে মাটির সঙ্গে
মিশে গেছে বলে মনে হয়
অহংকার নিজেকে অনেক বড়
কেউ—এ রকম মনে করা
তিরিক্ষি খারাপ মেজাজ
তুলকালাম কাণ্ড এলাহি কাণ্ড
হুংকার চিত্কার
মেদিনী ভূপৃষ্ঠ
তটস্থ ব্যতিব্যস্ত
শক্তিধর শক্তি আছে যার
আস্তানা বসবাসের জায়গা
উদ্গ্রীব প্রতিমূহূর্ত অপেক্ষা করা
সমস্বরে একসঙ্গে শব্দ করা
শঙ্কিত ভীত
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
দিগন্তের অহংকার তিরিক্ষি তুলকালাম কাণ্ড
হুংকার মেদিনী তটস্থ শঙ্কিত
ক. বিদ্যুত্ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
খ. অহংকার পতনের মূল।
গ. কী হয়েছে, এত তটস্থ হয়ে আছো কেন?
ঘ. বনের সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে।
ঙ. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
চ. দিগন্তের ওপারে কী আছে কেউ জানে না।
ছ. মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
জ. তুমি এত শঙ্কিত কেন? কী হয়েছে?
প্রশ্ন: বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো?
ক. বাঘ খ. শেয়াল গ. হাতি ঘ. সিংহ
উত্তর: ঘ. সিংহ
প্রশ্ন: কার জন্য বনে আবার শান্তি ফিরে এল?
ক. সিংহ খ. শেয়াল গ. ভালুক ঘ. বাঘ
উত্তর: খ. শেয়াল
প্রশ্ন: হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শেয়ালকে দায়িত্ব দেওয়া হলো?
ক. শেয়াল সাঁতার জানে বলে
খ. শেয়াল খুব সাহসী বলে
গ. শেয়াল বুদ্ধিমান বলে
ঘ. শেয়াল হাতির বন্ধু বলে
উত্তর: গ. শেয়াল বুদ্ধিমান বলে
প্রশ্ন: হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
ক. হাতির অহংকার খ. হাতির লম্বা শুঁড়
গ. হাতির ভারী শরীর ঘ. হাতির বোকামি
উত্তর: ক. হাতির অহংকার
প্রশ্ন: হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এল না কেন?
ক. হাতির অত্যাচারের জন্য
খ. হাতি খুব বড় বলে
গ. হাতির ভয়ে
ঘ. হাতি সাঁতার জানে বলে
উত্তর: ক. হাতির অত্যাচারের জন্য
প্রশ্ন: অনেক অনেক দিন আগের দিনগুলোতে মানুষ কোথায় থাকত?
ক. জঙ্গলে খ. গুহায় গ. লোকালয়ে ঘ. শহরে
উত্তর: গ. লোকালয়ে
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল