বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শেয়ালের গল্প’ নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: মানুষ তখন একটু একটু করে কী হচ্ছিল?
ক. হাঁটতে শিখছিল
খ. শিকার করতে শিখছিল
গ. শিক্ষিত হচ্ছিল ঘ. সভ্য হচ্ছিল
উত্তর: ঘ. সভ্য হচ্ছিল
প্রশ্ন: বনে বনে তখন কাদের রাজত্ব?
ক. পাখিদের খ. পশুদের

গ. মানুষের ঘ. ডাইনোসরদের
উত্তর: খ. পশুদের
প্রশ্ন: সেই সময় পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?
ক. অশান্তিতে খ. ভয়ে ভয়ে
গ. শান্তিতে ঘ. ছোটাছুটি করে
উত্তর: গ. শান্তিতে
প্রশ্ন: একটা বন থেকে তাড়া খেয়ে অন্য একটা বনে কে ঢুকে পড়েছিল?
ক. বানর খ. হাতি গ. বাঘ ঘ. সিংহ
উত্তর: খ. হাতি
প্রশ্ন: হাতিটার শরীর দেখতে কেমন ছিল?
ক. রোগা খ. মোটা গ. বিশাল ঘ. নাদুসনুদুস
উত্তর: গ. বিশাল
প্রশ্ন: হাতির পাগুলো কেমন ছিল?
ক. তালগাছের মতো
খ. বটপাকুড়গাছের মতো মোটা
গ. নারকেলগাছের গোড়ার মতো
ঘ. সুপারিগাছের মতো সরু
উত্তর: খ. বটপাকুড়গাছের মতো মোটা
প্রশ্ন: হাতিটার শুঁড় কেমন ছিল?
ক. আকাশছোঁয়া খ. মাটিছোঁয়া
গ. পাহাড়ছোঁয়া ঘ. তালগাছের মতো উঁচু
উত্তর: ক. আকাশছোঁয়া
প্রশ্ন: হাতির যত অহংকার—
ক. শুঁড় আর পা নিয়ে
খ. শরীর আর পা নিয়ে
গ. শরীর আর শক্তি নিয়ে
ঘ. দাঁত আর কান নিয়ে
উত্তর: গ. শরীর আর শক্তি নিয়ে
প্রশ্ন: হাতির মেজাজ কেমন ছিল?
ক. ঠান্ডা খ. শান্ত গ. তিরিক্ষি ঘ. ভদ্র
উত্তর: গ. তিরিক্ষি
প্রশ্ন: হাতিটা বনে ঢোকার সাথে সাথে কী শুরু হয়ে গেল?
ক. আনন্দ-উত্সব খ. কান্নাকাটি
গ. তোলপাড় ঘ. ঝড়-বৃষ্টি
উত্তর: গ. তোলপাড়
প্রশ্ন: খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুংকার দিল?
ক. বাঘ খ. সিংহ গ. শেয়াল ঘ. হাতি
উত্তর: ঘ. হাতি
প্রশ্ন: মেদিনী কেঁপে উঠেছিল কেন?
ক. বাঘের গর্জনে খ. সিংহের গর্জনে
গ. হাতির হুংকারে ঘ. শেয়ালের চিত্কারে
উত্তর: গ. হাতির হুংকারে
প্রশ্ন: ‘মেদিনী’ শব্দের অর্থ কোনটি?
ক. আকাশ খ. ভূপৃষ্ঠ গ. বাতাস ঘ. বনাঞ্চল
উত্তর: খ. ভূপৃষ্ঠ
প্রশ্ন: অমিত শক্তিধর কে?
ক. হাতি খ. সিংহ গ. বাঘ ঘ. ভালুক
উত্তর: খ. সিংহ
প্রশ্ন: দ্রুত আর ক্ষিপ্রগতিতে কে চলে?
ক. বানর খ. শেয়াল গ. বাঘ ঘ. সিংহ
উত্তর: গ. বাঘ
প্রশ্ন: হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?
ক. পিঁপড়াকে খ. হরিণকে
গ. খরগোশকে ঘ. বানরকে
উত্তর: খ. হরিণকে
প্রশ্ন: হাতিটা কাকে পায়ের তলায় পিষে মেরে ফেলল?
ক. হরিণকে খ. পিঁপড়াকে
গ. বনবিড়ালকে ঘ. ছোট একটা মশাকে
উত্তর: খ. পিঁপড়াকে
প্রশ্ন: কে সব সময় থাবা উঁচিয়ে চলে?
ক. সিংহ খ. গণ্ডার গ. বাঘ ঘ. ভালুক
উত্তর: ঘ. বাঘ
প্রশ্ন: বনের প্রাণীরা কাকে দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত?
ক. বাঘকে খ. সিংহকে
গ. হাতিকে ঘ. গণ্ডারকে
উত্তর: গ. হাতিকে
প্রশ্ন: কোন প্রাণীকে বনের রাজা বলা হয়?
ক. হাতিকে খ. বাঘকে
গ. ভালুককে ঘ. সিংহকে
উত্তর: ঘ. সিংহকে
প্রশ্ন: কোন প্রাণীটি সবচেয়ে বড়?
ক. ভালুক খ. হরিণ গ. বাঘ ঘ. হাতি
উত্তর: ঘ. হাতি
প্রশ্ন: কোন প্রাণীটি সবচেয়ে ছোট?
ক. বানর খ. হরিণ গ. শেয়াল ঘ. ভালুক
উত্তর: ক. বানর
প্রশ্ন: বনের প্রাণীরা কোথায় এসে জড়ো হলো?
ক. নদীর ধারে খ. সিংহের গুহায়
গ. বাঘের গুহায় ঘ. পাহাড়চূড়ায়
উত্তর: খ. সিংহের গুহায়
প্রশ্ন: বনের প্রাণীরা কখন সিংহের গুহায় জড়ো হলো?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
উত্তর: ঘ. সন্ধ্যায়
প্রশ্ন: প্রাণীদের পরামর্শসভার মাঝখানে কে বসেছিল?
ক. শেয়াল খ. বাঘমামা
গ. সিংহ বাহাদুর ঘ. হরিণ
উত্তর: গ. সিংহ বাহাদুর
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা