বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

*হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শেয়ালের গল্প’ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
*নিচের বহুনির্বাচনি প্রশ্নোগুলোর উত্তর দাও।
প্রশ্ন: প্রাণীদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান?
ক. বানর খ. শেয়াল গ. বনবিড়াল ঘ. হরিণ
উত্তর: খ. শেয়াল
প্রশ্ন: হাতির আস্তানায় যাওয়ার দায়িত্ব কার ওপর পড়ল?
ক. বনবিড়ালের খ. হরিণের

গ. শেয়ালের ঘ. বানরের
উত্তর: গ. শেয়ালের
প্রশ্ন: শেয়ালের কথা শুনে কে মহাখুশি?
ক. সিংহ খ. বনের সকল পশু গ. হাতি ঘ. বাঘ
উত্তর: গ. হাতি
প্রশ্ন: কে সাঁতরে নদী পার হচ্ছিল?
ক. হাতি খ. শেয়াল গ. পিঁপড়া ঘ. ইঁদুর
উত্তর: খ. শেয়াল
প্রশ্ন: নদীর তীর কেমন ছিল?
ক. বেশ খাড়া খ. বালুকাময়
গ. সমতল ঘ. কাশবন ঘেরা
উত্তর: খ. বালুকাময়
প্রশ্ন: হাতির ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল, কারণ সেখানে—
ক. চোরাবালির গর্ত ছিল
খ. পানি অনেক বেশি ছিল
গ. নদীতে প্রবল স্রোত ছিল
ঘ. নদীর পাড় ভাঙা ছিল
উত্তর: ক. চোরাবালির গর্ত ছিল
প্রশ্ন: কে বলেছিল আমাকে বাঁচাও?
ক. শেয়াল খ. হরিণ গ. বানর ঘ. হাতি
উত্তর: ঘ. হাতি
প্রশ্ন: শেয়াল বলল, তোমাকে বাঁচাব আমরা? বাক্যটিতে কোন কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে।
ক. প্রশ্নবোধক খ. কমা ও বিস্ময়সূচক
গ. কমা ও প্রশ্নবোধক ঘ. কমা
উত্তর: গ. কমা ও প্রশ্নবোধক

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: অনেক দিন আগে মানুষ কী শিখছিল?
উত্তর: অনেক অনেক দিন আগে পরিবেশ এতটা উন্নত ছিল না। সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়ায় পরিবেশ ছিল ভিন্ন রকম আমেজে ভরা। সেই সময়ের দিনগুলোতে বনে বনে ছিল পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাখপাখালি ভরা ছিল বন-জঙ্গল। লোকালয়ে বসবাসকারী মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছিল আর শিখছিল কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় সেসব কায়দা-কানুন।

প্রশ্ন: হাতিটা দেখতে কেমন ছিল?
উত্তর: ‘হিতোপদেশ’ অবলম্বনে রচিত ‘হাতি আর শেয়ালের গল্প’-এর হাতিটা ছিল মস্তবড়। বিশাল শরীরের ওই হাতিটার পাগুলো ছিল বটপাকুড়গাছের মতো মোটা। শুঁড় এতটাই লম্বা ছিল যে আকাশের গায়ে গিয়ে ঠেকার মতো। গায়েও ছিল অসীম জোর। শরীর আর শক্তির অহংকারী ওই হাতিটার মেজাজও ছিল দারুণ তিরিক্ষি।

প্রশ্ন: হাতিটা বনে ঢুকে কী ধরনের আচরণ করেছিল?
উত্তর: হাতিটা বনে ঢুকে তুলকালাম কাণ্ড বাধিয়ে দেয়। বনে ঢুকে প্রথমেই সে গলা ফাটিয়ে একটা প্রচণ্ড হুংকার দিল। সেই হুংকারে থরথর করে কেঁপে উঠেছিল সমস্ত বন। শুধু তা-ই নয়, হাতিটা এমন ভাব করতে শুরু করেছিল যেন সে-ই বনের রাজা। পাখি, ইঁদুর, গুবরে পোকার দল এমনকি অমিত শক্তিধর সিংহ এবং থাবা উঁচিয়ে চলা বাঘও হাতিটার এই আচরণে ভয়ে তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা