হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শেয়ালের গল্প’ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: হাতিটির শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে মনে করো?
উত্তর: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলো দায়ী তা হলো:
ক. নিজের অহংকারী চলাফেরা
খ. তিরিক্ষি মেজাজ
গ. তুলকালাম কাণ্ড বাধিয়ে দেওয়া
ঘ. নিজেকে বনের রাজা মনে করা
ঙ. অন্য প্রাণীদের তুচ্ছজ্ঞান করা
চ. প্রচণ্ড হুংকারে বন তোলপাড় করে অত্যাচারী মনোভাব প্রকাশ করা
ছ. নিজের নির্বুদ্ধিতা
প্রশ্ন: মানুষ যখন সভ্য হচ্ছে, তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন?
উত্তর: মিলেমিশে থাকা মানে সুখে-শান্তিতে বসবাস করা। আদিকালে মানুষ যখন বিচ্ছিন্নভাবে থাকত, তখন নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হতো।
তারপর মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, তখন তারা ভাবল বিচ্ছিন্নভাবে নয়, দলগত, সমাজবদ্ধ ও গোষ্ঠীগতভাবে একতাবদ্ধ হয়ে থাকলে অনেক বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই ভাবনা থেকেই মানুষের মধ্যে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল।
প্রশ্ন: সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল কেন?
উত্তর: বন্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো শেয়াল। কৌশল ও চালাকির জন্য শেয়াল বনের সব পশুর কাছে সমাদৃত। তাই সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল হাতিকে শাস্তি দেওয়ার জন্য।
প্রশ্ন: বিপরীত শব্দগুলো জেনে নিয়ে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
সুন্দর কুিসত অহংকার নিরহংকার
ভয় সাহস স্বাধীন পরাধীন
ক। আমরা...........দেশের অধিবাসী।
খ। ...........পতনের মূল।
গ। চেহারা নয়, আসল........হলো মানুষের মন।
ঘ। মনে......থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।
উত্তর: ক। আমরা স্বাধীন দেশের অধিবাসী।
খ। অহংকার পতনের মূল।
গ। চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন।
ঘ। মনে ভয় থাকলে কিছু করা সম্ভব নয়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা