বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’। তোমরা তো জানো, গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা নাটিকা যা-ই আমরা পড়ব, তা সঠিক ও যথার্থভাবে শেখার জন্য, অনুধাবন করার জন্য ওই বিষয়সম্পৃক্ত শব্দগুলোর অর্থ ভালোভাবে জেনে নিতে হয়। শব্দের অর্থ সঠিকভাবে না জানলে আমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে না। আর শব্দভান্ডার সমৃদ্ধ না হলে যথার্থ বাক্য রচনা তৈরি করতে যেমন অসুবিধা হয়, তেমনি প্রশ্নোত্তর, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদিও সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। শুধু তা-ই নয়, শব্দের অর্থ সঠিকভাবে না জানলে নিজের ভাষায় কোনো কিছু বলতে, লিখতে, বুঝতে ও প্রশ্নোত্তর শিখতে সমস্যায় পড়তে হয়। কাজেই এসো, শুরুতে এই কবিতায় ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেওয়া যাক।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ শিখে খাতায় লেখো।
মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
মুগ্ধ বিমোহিত, আনন্দিত
ঊর্মি নদী ও সাগরের ঢেউ
ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো
স্রোতস্বিনী নদী
সমুদ্দুর সমুদ্র, সাগর
বাহার সৌন্দর্য
স্বর্ণলতা সোনালি রঙের বুনোলতা
প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।
প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, পাহাড়, মধুর।
উত্তর: মুগ্ধ—লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
ঊমি—ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।
স্রোতস্বিনী—পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
সমুদ্দুর—সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
বাহার—শাকেরের জামাকাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
সাগর—সাগরতীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।
ঝরনা—সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।
প্রকৃতি—প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
প্রতিধ্বনি—মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলছে।
পাহাড়—পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।
মধুর—আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা