ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’।
প্রশ্ন: শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।
উত্তর:
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
বিমোহিত আনন্দিত, মুগ্ধ
সাগর সমুদ্র, সমুদ্দুর
ঊর্মি ঢেউ, তরঙ্গ
ফুল পুষ্প, কুসুম
নদী স্রোতস্বিনী, তটিনী
পাখি বিহঙ্গ, পক্ষী
পাহাড় গিরি, শৈল
গাছ বৃক্ষ, তরু
প্রশ্ন: শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
সমুদ্দুর, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মন ভোলানো, স্রোতস্বিনী
ক. বাংলার সৌন্দর্য দেখে আমি —।
খ. গ্রীষ্মকালে ফলের — দেখা যায়।
গ. সাত — তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার নয়।
ঘ. — ভেসে চলেছে পালতোলা নৌকা।
ঙ. রংধনুর — রঙে আকাশ রঙিন হয়েছে।
চ. সকল মানুষের কণ্ঠে একই —।
উত্তর:
ক. বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
খ. গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়।
গ. সাত সমুদ্দুর তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার নয়।
ঘ. স্রোতস্বিনীর বুকে ভেসে চলেছে পালতোলা নৌকা।
ঙ. রংধনুর মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।
চ. সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
ক. মনের কথা কীভাবে বলব?
ক. মায়ের ভাষায় খ. বাবার ভাষায়
গ. দাদার ভাষায় ঘ. মামার ভাষায়
উত্তর: ক. মায়ের ভাষায়
খ. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?
ক. বিরক্ত খ. মুগ্ধ গ. রাগ ঘ. খুশি
উত্তর: খ. মুগ্ধ
গ. নদীর অপর নাম কী?
ক. স্রোতস্বিনী খ. পুকুর গ. সমুদ্র ঘ. খাল
উত্তর: ক. স্রোতস্বিনী
ঘ. ফুলের সঙ্গে কে কথা বলে?
ক. প্রজাপতি খ. হরিণ গ. মানুষ ঘ. পাখি
উত্তর: ক. প্রজাপতি
ঙ. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা?
ক. ভাইয়ের খ. মামার গ. বাবার ঘ. মানুষের
উত্তর: ক. ভাইয়ের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা