ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
চ. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটি কে রচনা করেছেন?
ক. আহসান হাবিব খ. লুত্ফর রহমান রিটন
গ. লুত্ফর রহমান সরকার ঘ. সুকুমার রায়
উত্তর: খ. লুত্ফর রহমান রিটন
ছ. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর
উত্তর: গ. সাগর
জ. বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে?
ক. প্রতিধ্বনি খ. প্রতিচ্ছবি
গ. প্রতিরোধ ঘ. প্রতিশব্দ
উত্তর: ক. প্রতিধ্বনি
ঝ. ‘বাহার’ অর্থ কী?
ক. বিমোহিত খ. আনন্দিত গ. সৌন্দর্য ঘ. খুশবু
উত্তর: গ. সৌন্দর্য
ঞ. পাতা ও স্বর্ণলতা কার গানে মুগ্ধ হচ্ছে?
ক. ঝরনার খ. গাছের গ. পাহাড়ের ঘ. প্রজাপতির
উত্তর: খ. গাছের
প্রশ্ন: কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
বাংলা আমার মায়ের ভাষা
ফেব্রুয়ারির গান।
আমার ভাইয়ের রক্তে লেখা
শহিদ ছেলের দান
ফুলপাখি নই, নইকো পাহাড়
মনের কথা কই।
মায়ের মুখের মধুর ভাষায়
ঝরনা সাগর নই
উত্তর:
ফুলপাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো।
গ্ধ, স্ব, দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম
উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ
গ্ধ মুগ্ধ লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
স্ব স্বর্ণ মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা