বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*ফেব্রুয়ারির গান

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’।

প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো।

দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম

উত্তর:

যুক্তবর্ণ    শব্দ         বাক্যে প্রয়োগ

   দ্দ          সমুদ্দুর        সাতসমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।

   ধ্ব          ধ্বনি          মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে।

   ষ্ম          গ্রীষ্ম           গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে।

   ন্দ          ছন্দ            ফুলের সাথে ছন্দ-সুরে প্রজাপতিও নাচে।

   ক্ত          রক্ত           ভাষাশহিদেরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রেখেছেন।

   স্ম          স্মরণীয়       একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন।

প্রশ্ন: কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন?

উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমতা আর ভাষাশহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধায় ভরা একটি অনবদ্য কবিতা ‘ফেব্রুয়ারির গান’।

ফেব্রুয়ারির গান কবিতায় কবি লুত্ফর রহমান রিটন প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার মাধুর্যের এক অনুপম চিত্রকল্পের বর্ণনা দিয়েছেন। প্রকৃতির নানা উপাদানে রয়েছে নানা রকম সুর।

কবি ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় ফুল পাখি, প্রজাপতি, ঝরনা, পাহাড়, তরুলতার পাশাপাশি সাগর-নদীর ঊর্মিমালার মনভোলানো সুরের কথা বলেছেন।

প্রশ্ন: গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?

উত্তর: প্রতিধ্বনি বলতে আমরা বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে বুঝে থাকি। রূপে অপরূপা বাংলাদেশের প্রকৃতিতেও প্রতিনিয়ত চলছে প্রতিধ্বনির আনাগোনা।

প্রকৃতির বিভিন্ন উপাদান বিভিন্নভাবে তাদের সৌন্দর্য বিতরণ করে থাকে। পাহাড়ও তার সুরের সৌন্দর্য বিকশিত করে ঝরনার ছন্দে।

কবির দৃষ্টিতে গ্রীষ্ম, বর্ষা ও শীত ঋতুর বাতাসে পাহাড়ের সেই সুর সৌন্দর্যের প্রতিধ্বনি ছড়ায়।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা