বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* শখের মৃিশল্প
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ ‘শখের মৃিশল্প’ নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: নিচে দেওয়া শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
শখ, নকশা, মৃিশল্প, টেপাপুতুল
ক. এই যে — দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি —।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে — বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক — কিনলাম।
উত্তর:
ক. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃিশল্প বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
ক. আনন্দপুরে কখন মেলা বসে?
১. ষোলোই ডিসেম্বর ২. পয়লা বৈশাখ ৩. একুশে ফেব্রুয়ারি ৪. বলিরেখার সময়
উত্তর: ২. পয়লা বৈশাখ।
খ. মামা কোথায় পড়েন?
১. কলেজে ২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩. ঢাকা চারুকলা ইনস্টিটিউটে ৪. চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে
উত্তর: ৩. ঢাকা চারুকলা ইনস্টিটিউটে।
গ. মৃিশল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে—
১. বাঁশ ২. কাঠ ৩. পানি ৪. মাটি
উত্তর: ৪. মাটি।
ঘ. আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে—
১. চারুশিল্প ২. মৃিশল্প বা মাটির শিল্প
৩. কারুশিল্প ৪. দারুশিল্প
উত্তর: ২. মৃিশল্প বা মাটির শিল্প।
ঙ. কুমোর সম্প্রদায় কিসের কাজ করে?
১. বাঁশের কাজ ২. কাঠের কাজ
৩. পাকা বাড়ির কাজ ৪. মাটির কাজ
উত্তর: ৪. মাটির কাজ।
চ. গ্রামের শিল্পীরা রং তৈরি করেন—
১. আম ও লাউ পাতা থেকে ২. শিম পাতা ও কাঁঠালগাছের বাকল থেকে ৩. সরিষা ফুল থেকে ৪. পান ও চুন থেকে
উত্তর: ২. শিম পাতা ও কাঁঠালগাছের বাকল থেকে
ছ. পোড়ামাটির ফলকের অন্য নাম—
১. টেপাপুতুল ২. টেরাকোটা ৩. শখের হাঁড়ি ৪. মৃিশল্প
উত্তর: ২. টেরাকোটা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা