বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা

প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

সুখ, মায়া, স্বাদ, কষ্ট, নকল, রানি, রাজপুত্র, অসুন্দর, খুশি।

উত্তর:

সুখ—দুঃখ: বাবা-মায়ের মনে কখনোই দুঃখ দেওয়া উচিত নয়।

মায়া—নির্দয়তা: নির্দয়তা ভালো নয়।

স্বাদ—বিস্বাদ: লবণ না দিলে সব তরকারিই বিস্বাদ লাগে।

কষ্ট—আনন্দ: কারও দুঃখে আনন্দ পাওয়া উচিত নয়।

নকল—আসল: আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয়।

রানি—দাসী: আগের যুগে দাসী কেনাবেচা করা হতো।

রাজপুত্র—রাজকন্যা: রাজকন্যার ব্যবহারে প্রজারা মুগ্ধ হলেন।

অসুন্দর—সুন্দর: বৈশাখী মেলায় সুন্দর নকশা আঁঁকা পুতুল পাওয়া যায়।

খুশি—অখুশি: ছেলেটির আচরণে আমি অখুশি হলাম।

প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।

ক. একরাতে রাজা ঘুমাতে যায় কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না

উত্তর: একরাতে রাজা ঘুমাতে যায়। কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতে পারছে না।

খ. রাজা বহু বছর পরে চোখ মেলে বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে

উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলে। বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা। আর দেখে, সামনে কে যেন দাঁড়িয়ে।

গ. রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয় সোনার বাঁশি রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে সারা দিন তার কাজ আর কাজ

উত্তর: রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয়, সোনার বাঁশি। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারা দিন তার কাজ আর কাজ।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা