বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক জলপান

প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘অবাক জলপান’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

মূলভাব: ভীষণ তৃষ্ণার্ত একটি লোক পানির তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে। কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না। বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর কাছ থেকে সে জল আদায় করল।

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।

গেরস্ত, বরকন্দাজ, তেষ্টা, রুক্ষমূর্তি, খাটিয়া, এক্সপেরিমেন্ট।

উত্তর:

প্রদত্ত শব্দ     শব্দের অর্থ

গেরস্ত             গৃহস্থ, সংসারী লোক

বরকন্দাজ       পাহারাদার

তেষ্টা              তৃষ্ণা, পিপাসা

রুক্ষমূর্তি          দেখে ভয় লাগে এ রকম

                     শুকনো চেহারা

খাটিয়া            কাঠের তৈরি খাট

এক্সপেরিমেন্ট  পরীক্ষা-নিরীক্ষা

প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

গেরস্ত       বরকন্দাজ    এক্সপেরিমেন্ট

তেষ্টায়      রুক্ষমূর্তি      খাটিয়ার

ক. — বাড়ি, দুপুররোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে।

খ. বরকে কি আপনি — বলেন?

গ. একটি লোক — জল জল করছে, তবু জল খেতে পায় না।

ঘ. পথিক ক্লান্ত হয়ে অবশেষে — ওপর বসে পড়ল।

ঙ. নোংরা জলের ভেতর কী আছে তা — করে বলা যাবে।

চ. — লোকটিকে দেখলেই ভয় লাগে।

উত্তর:

ক. গেরস্ত বাড়ি, দুপুররোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে।

খ. বরকে কি আপনি বরকন্দাজ বলেন?

গ. একটি লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না।

ঘ. পথিক ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার ওপর বসে পড়ল।

ঙ. নোংরা জলের ভেতর কী আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে।

চ. রুক্ষমুর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা