বাংলা

অবাক জলপান

প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘অবাক জলপান’ নাটিকা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল? নামগুলো লেখো।

উত্তর: পথিককে ঝুড়িওয়ালা পাঁচ রকমের জলের কথা শুনিয়েছিল। এগুলো হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল ইত্যাদি।

প্রশ্ন: ‘বোবা জল’ বলতে কী বোঝায়?

উত্তর: ‘বোবা জল’ বলতে ‘পরিশ্রুত জল’কে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ‘ডিস্টিল ওয়াটার’। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা। এই জলে কোনো স্বাদ নেই।

প্রশ্ন: মনে করো, এই পথিকের সঙ্গে তুমি কথা বলছ। তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে, তা তোমার নিজের ভাষায় লেখো।

উত্তর: ‘অবাক জলপান’ নাটিকার পথিকের সঙ্গে আমার যে রকম কথোপকথন হতে পারত, তা নিচে দেওয়া হলো:

পথিক: খোকা, আমার ভীষণ তেষ্টা পেয়েছে। একটু জল এনে দেবে?

আমি: অবশ্যই দেব চাচা, ওই সামনেই আমার বাড়ি। আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন, পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম নেবেন।

পথিক: ঠিক আছে খোকা, তো# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

মাকে ধন্যবাদ।