বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

১. মনে করো, তোমার নাম কবির/লিমা। তুমি ঢাকা ফুটবল ক্লাবে ভর্তি হতে চাও। ভর্তির জন্য নিচের আবেদন ফরমটি পূরণ করো।
ঢাকা ফুটবল ক্লাব
ভর্তি ফরম
১. নাম :
২. মাতার নাম :
৩. পিতার নাম :
৪. বয়স :
৫. উচ্চতা :

উত্তর:
ঢাকা ফুটবল ক্লাব
ভর্তি ফরম
১. নাম : কবির
২. মাতার নাম : সুফিয়া আহমেদ
৩. পিতার নাম : তারেক আহমেদ
৪. বয়স : ১০ বছর
৫. উচ্চতা : ৪ ফুট ৬ ইঞ্চি

২. মনে করো, তোমার নাম শাহরিন/বিপুল। তুমি একটি শরীরচর্চা ক্লাবের সদস্য হতে চাও। সদস্য হওয়ার জন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।
ঢাকা শরীরচর্চা ক্লাব
সদস্য নিবন্ধন ফরম
১. নাম :
২. মাতার নাম :
৩. পিতার নাম :
৪. বয়স :
৫. উচ্চতা ও ওজন :

উত্তর:
ঢাকা শরীরচর্চা ক্লাব
সদস্য নিবন্ধন ফরম
১. নাম : শাহরিন
২. মাতার নাম : বেলা বেগম
৩. পিতার নাম : শাহরিয়ার খান
৪. বয়স : ১১ বছর
৫. উচ্চতা ও ওজন : ৪ ফুট ৬ ইঞ্চি ও ২৮ কেজি
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল