১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তকের নির্বাচিত কবিতা থেকে নমুনা দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যত গুণগান হে চির মহান
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি অন্তর্যামী।
বিচার দিনের স্বামী
তোমারি চরণে পড়ি লুটাইয়া
অনন্ত অসীম প্রেমময় তুমি
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কার কাছে প্রার্থনা করি এবং কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
খ. কবিতাংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এই জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসেন। তিনি আমাদের শক্তি ও সাহসদাতা এবং লালন ও পালনকর্তা। এ জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা