বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*হাতি আর শিয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’ প্রবন্ধ নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুংকার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা, উদ্গ্রীব, সমস্বরে।
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে
গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে
বলে মনে হয়
অহংকার নিজেকে অনেক বড় কেউ
মনে করা
তিরিক্ষি খারাপ মেজাজ
তুলকালাম কাণ্ড এলাহি কাণ্ড
হুংকার চিত্কার
মেদিনী ভূপৃষ্ঠ
তটস্থ ব্যতিব্যস্ত
শঙ্কিত ভীত
শক্তিধর শক্তি আছে যার
আস্তানা বসবাসের জায়গা
উদ্গ্রীব প্রতিমুহূর্ত অপেক্ষা করা
সমস্বরে একসঙ্গে শব্দ করা বা কথা বলা

প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
দিগন্তের অহংকার তিরিক্ষি তুলকালাম কাণ্ড
হুংকার মেদিনী তটস্থ শঙ্কিত

উত্তর:
ক. বজ্রপাতের শব্দে মেদিনী কেঁপে উঠে বলে মনে হয়।
খ. অহংকার পতনের মূল।
গ. কী হয়েছে, এত তটস্থ হয়ে আছ কেন?
ঘ. বনের সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে।
ঙ. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
চ. দিগন্তের ওপারে কী আছে, কেউ জানে না।
ছ. মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
জ. তুমি এত শঙ্কিত কেন? কী হয়েছে?

প্রশ্ন: অমিত শক্তিধর কাকে বলা হয়েছে?
উত্তর: ‘অমিত’ শব্দের অর্থ হলো প্রচুর। আর ‘শক্তিধর’ অর্থ হলো শক্তি আছে যার। অমিত শক্তিধর কথাটির অর্থ হলো প্রচুর শক্তি আছে যার। এখানে গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে।
প্রশ্ন: বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কী?
উত্তর: অনেক অনেক আগে বনে বনে ছিল পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাখপাখালি ভরা বন। কোথাও কোনো ঝামেলা ছিল না। বেশ শান্তিতেই
কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই শান্ত বনে ঢুকে পড়ে। এই হাতির শরীর যেমন বিশাল, তেমনি মেজাজটাও দারুণ তিরিক্ষি।
বনে ঢুকেই দুষ্ট হাতিটার সে কী
তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটানো প্রচণ্ড হুংকারে থরথর করে কেঁপে ওঠে পুরো বন। সামনে যা পাচ্ছে, তা-ই লন্ডভন্ড করে দিচ্ছে। নিরীহ একটা হরিণকে তো শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলে দিল। ছোট্ট একটা পিঁপড়াও তার কাছ থেকে রেহাই পায়নি। পায়ের তলায় পিষে মেরে ফেলে পিঁপড়াকে। এভাবে হাতির আগমন ও অত্যাচারের কারণে শান্ত বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে।

প্রশ্ন: গল্পে মুক্ত স্বাধীন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে নিজেদের রক্ষা করে নিরাপদ থাকাকে বোঝানো হয়েছে। দীর্ঘদিন হাতির নানা অত্যাচারে বনের পশুরা শান্তিতে ঘুমাতে পারেনি। শিয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে কুপোকাত করে। অত্যাচারী হাতির শাস্তিতে বনের সব প্রাণী আনন্দ-উল্লাসে মেতে উঠে বলেছিল,
‘আর দেখব না হাতির ছায়া
আমরা এখন মুক্ত স্বাধীন
নাচছি সবাই তা-ধিন-তা-ধিন।

প্রশ্ন: শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু-পাখিদের কী হতো, ব্যাখ্যা করো।
উত্তর: শিয়াল কৌশল করে হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিরা শান্তিতে থাকতে পারত না। সারাক্ষণ ভয়ে তটস্থ থাকত। কখন কাকে ধরে হাতি শুঁড়ে তুলে আছাড় দেয়। কখন কাকে পায়ের নিচে পিষে ফেলে। হাতির ভয়ে সবাই সারাক্ষণ শঙ্কিত থাকত, স্বাধীনভাবে কোনো প্রাণী বনে চলাফেরা করতে পারত না।

প্রশ্ন: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে মনে করো?
উত্তর: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলো দায়ী তা হলো:
ক. নিজের অহংকারী চলাফেরা।
খ. তিরিক্ষি মেজাজ।
গ. তুলকালাম কাণ্ড বাধিয়ে দেওয়ার অভ্যাস।
ঘ. নিজেকে বনের রাজা মনে করা।
ঙ. অন্য প্রাণীদের তুচ্ছজ্ঞান করা।
চ. প্রচণ্ড হুংকারে বন তোলপাড় করে অত্যাচারী মনোভাব প্রকাশ করা।
ছ. নিজের নির্বুদ্ধিতা।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা