
*হাতি আর শিয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’ প্রবন্ধ নিয়ে আলোচনা করব।
* সঠিক উত্তরটি লেখো।
প্রশ্ন: বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো?
১. বাঘ ২. শিয়াল ৩. হাতি ৪. সিংহ
উত্তর: ৪. সিংহ
প্রশ্ন: কার জন্য বনে আবার শান্তি এল?
১. সিংহ ২. শিয়াল ৩. ভালুক ৪. বাঘ
উত্তর: ২. শিয়াল
প্রশ্ন: হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো?
১. শিয়াল সাঁতার জানে বলে
২. শিয়াল খুব সাহসী বলে
৩. শিয়াল বুদ্ধিমান বলে
৪. শিয়াল হাতির বন্ধু বলে
উত্তর: ৩. শিয়াল বুদ্ধিমান বলে
প্রশ্ন: হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
১. হাতির অহংকার ২. হাতির লম্বা শুঁড়
৩. হাতির ভারী শরীর ৩. হাতির বোকামি
উত্তর: ১. হাতির অহংকার
প্রশ্ন: হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এল না কেন?
১. হাতির অত্যাচারের কারণে ২. হাতি খুব বড় বলে
৩. হাতির ভয়ে ৪. হাতি সাঁতার জানে বলে
উত্তর: ১. হাতির অত্যাচারের কারণে
প্রশ্ন: অনেক অনেক দিন আগের দিনগুলোতে মানুষ কোথায় থাকত?
১. জঙ্গলে ২. গুহায় ৩. লোকালয়ে ৪. শহরে
উত্তর: ৩. লোকালয়ে
প্রশ্ন: মানুষ তখন একটু একটু করে কী হচ্ছিল?
১. হাঁটতে শিখছিল ২. শিকার করতে শিখছিল
৩. শিক্ষিত হচ্ছিল ৪. সভ্য হচ্ছিল
উত্তর: ৪. সভ্য হচ্ছিল
প্রশ্ন: বনে বনে তখন কাদের রাজত্ব?
১. পাখিদের ২. পশুদের
৩. মানুষের ৪. ডাইনোসরদের
উত্তর: ২. পশুদের
প্রশ্ন: সেই সময় পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?
১. অশান্তিতে ২. ভয়ে ভয়ে
৩. শান্তিতে ৪. ছোটাছুটি করে
উত্তর: ৩. শান্তিতে
প্রশ্ন: একটা তাড়া খেয়ে বনে কে ঢুকে পড়েছিল?
১. একটা বানর ২. একটা হাতি
৩. একটা বাঘ ৪. একটা সিংহ
উত্তর: ২. একটা হাতি
প্রশ্ন: হাতিটার শরীর দেখতে কেমন ছিল?
১. রোগা ২. মোটা ৩. বিশাল ৪. নাদুসনুদুস
উত্তর: ৩. বিশাল
প্রশ্ন: হাতির পাগুলো কেমন ছিল?
১. তালগাছের মতো ২. বটপাকুড়গাছের মতো মোটা
৩. নারকেলগাছের মতো ৪. সুপারিগাছের মতো।
উত্তর: ২. বটপাকুড়গাছের মতো মোটা
প্রশ্ন: হাতিটার শুঁড় কেমন ছিল?
১. আকাশছোঁয়া ২. মাটিছোঁয়া
৩. পাহাড়ছোঁয়া ৪. তালগাছের মতো উঁচু
উত্তর: ১. আকাশছোঁয়া
প্রশ্ন: হাতির অহংকার কী নিয়ে?
১. শুঁড় আর পা নিয়ে ২. শরীর আর পা নিয়ে
৩. শরীর আর শক্তি নিয়ে ৪. দাঁত আর কান নিয়ে
উত্তর: ৩. শরীর আর শক্তি নিয়ে
প্রশ্ন: হাতির মেজাজ কেমন ছিল?
১. ঠান্ডা ২. শান্ত ৩. তিরিক্ষি ৪. ভদ্র
উত্তর: ৩. তিরিক্ষি
প্রশ্ন: হাতিটা বনে ঢোকার সঙ্গে সঙ্গে কী শুরু হয়ে গেল?
১. আনন্দ-উত্সব ২. কান্নাকাটি
৩. তোলপাড় ৪. ঝড়-বৃষ্টি
উত্তর: ৩. তোলপাড়
প্রশ্ন: খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুংকার দিল?
১. বাঘ ২. সিংহ ৩. শিয়াল ৪. হাতি
উত্তর: ৪. হাতি
প্রশ্ন: সমস্ত বন কেঁপে উঠেছিল কেন?
১. বাঘের গর্জনে ২. সিংহের গর্জনে
৩. হাতির হুংকারে ৪. শিয়ালের চিত্কারে
উত্তর: ৩. হাতির হুংকারে
প্রশ্ন: ‘মেদিনী’ শব্দের অর্থ কোনটি?
১. আকাশ ২. ভূপৃষ্ঠ ৩. বাতাস ৪. বনাঞ্চল
উত্তর: ২. ভূপৃষ্ঠ
প্রশ্ন: অমিত শক্তিধর কে?
১. হাতি ২. সিংহ ৩. বাঘ ৪. ভালুক
উত্তর: ২. সিংহ
প্রশ্ন: হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?
১. পিঁপড়েকে ২. হরিণকে ৩. খরগোশকে ৪. বানরকে
উত্তর: ২. হরিণকে
প্রশ্ন: হাতিটা কাকে পায়ের তলায় পিষে মেরে ফেলল?
১. হরিণকে ২. পিঁপড়েকে
৩. বনবিড়ালকে ৪. ছোট একটা মশাকে
উত্তর: ২. পিঁপড়েকে
প্রশ্ন: কোন প্রাণীটি সবচেয়ে বড়?
১. ভালুক ২. হরিণ ৩. বাঘ ৪. হাতি
উত্তর: ৪. হাতি
প্রশ্ন: কোন প্রাণীটি সবচেয়ে ছোট?
১. বানর ২. হরিণ ৩. শিয়াল ৪. ভালুক
উত্তর: ১. বানর
প্রশ্ন: বনের প্রাণীরা কোথায় এসে জড়ো হলো?
১. নদীর ধারে ২. সিংহের গুহায়
৩. বাঘের গুহায় ৪. পাহাড়চূড়ায়
উত্তর: ২. সিংহের গুহায়
প্রশ্ন: বনের প্রাণীরা কখন সিংহের গুহায় জড়ো হলো?
১. সকালে ২. দুপুরে ৩. বিকেলে ৪. সন্ধ্যায়
উত্তর: ৪. সন্ধ্যায়
প্রশ্ন: প্রাণীদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান?
১. বানর ২. শিয়াল ৩. বনবিড়াল ৪. হরিণ
উত্তর: ২. শিয়াল
প্রশ্ন: হাতির আস্তানায় যাওয়ার দায়িত্ব কার ওপর পড়ল?
১. বনবিড়ালের ২. হরিণের ৩. শিয়ালের ৪. বানরের
উত্তর: ৩. শিয়ালের
প্রশ্ন: শিয়ালের কথা শুনে কে মহা খুশি?
১. সিংহ ২. বনের সব পশু ৩. হাতি ৪. বাঘ
উত্তর: ৩. হাতি
প্রশ্ন: কে সাঁতরে নদী পার হচ্ছিল?
১. হাতি ২. শিয়াল ৩. পিঁপড়া ৪. ইঁদুর
উত্তর: ২. শিয়াল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা