স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধের ওপর আলোচনা।
৯। পাকিস্তানি বাহিনীর প্রথম আক্রমণ হয় কোন শিক্ষাঙ্গনে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১০। ১৬ ডিসেম্বর কেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন?
ক. স্বাধীনতা দিবস বলে খ. ভাষা দিবস বলে
গ. বিজয় দিবস বলে ঘ. বুদ্ধিজীবী দিবস বলে
সঠিক উত্তর: গ. বিজয় দিবস বলে
১১। এম মুনিরুজ্জামান কোন বিষয় পড়াতেন?
ক. আরবি খ. বিজ্ঞান গ. দর্শন ঘ. ইংরেজি
সঠিক উত্তর: খ. বিজ্ঞান
১২। ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক কে ছিলেন?
ক. এম মুনিরুজ্জামান খ. ড. আনিসুজ্জামান
গ. জ্যোতির্ময় গুহঠাকুরতা ঘ. ড. গোবিন্দচন্দ্র দেব
সঠিক উত্তর: গ. জ্যোতির্ময় গুহঠাকুরতা
১৩। ড. গোবিন্দ্রচন্দ্র দেব কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক. দর্শন খ. বিজ্ঞান গ. ইংরেজি ঘ. বাংলা
সঠিক উত্তর: ক. দর্শন
১৪। ২৫ মার্চ রাতে সংবাদপত্র অফিসে কী করা হয়?
ক. ভেঙে ফেলা হয় খ. অবরুদ্ধ করা হয়
গ. আগুন লাগানো হয় ঘ. তালাবদ্ধ করা হয়
সঠিক উত্তর: গ. আগুন লাগানো হয়
১৫। ১৯৭১ সালে দেশের অন্যতম পত্রিকা ছিল কোনটি?
ক. দৈনিক সংবাদ খ. দৈনিক আজাদ
গ. দৈনিক প্রথম আলো ঘ. দৈনিক জনতা
সঠিক উত্তর: ক. দৈনিক সংবাদ
১৬। কোন সাংবাদিক আগুনে পুড়ে মারা যান?
ক. সেলিনা পারভিন খ. শহীদ সাবের
গ. মেহেরুন্নেসা ঘ. আসাদ আজিম
সঠিক উত্তর: খ. শহীদ সাবের
১৭। সেলিনা পারভিন কে ছিলেন?
ক. সাংবাদিক খ. সম্পাদক
গ. স্টাফ রিপোর্টার ঘ. ফটোসাংবাদিক
সঠিক উত্তর: ক. সাংবাদিক
১৮। কত বছর বয়সে কবি মেহেরুন্নেসা প্রাণ হারান?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
সঠিক উত্তর: গ. ২৫
১৯। মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরীকে কেন হত্যা করা হয়?
ক. বুদ্ধিজীবী বলে খ. রাজনীতিবিদ বলে
গ. বিজ্ঞানী বলে ঘ. ব্যবসায়ী বলে
সঠিক উত্তর: ক. বুদ্ধিজীবী বলে
২০। ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ আমরা কত তারিখে পালন করি?
ক. ১৪ ডিসেম্বর খ. ১৬ ডিসেম্বর
গ. ২৬ মার্চ ঘ ২৫ মার্চ
সঠিক উত্তর: ক. ১৪ ডিসেম্বর
২১। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—এই গানের সুরকার কে?
ক. আলতাফ মাহমুদ খ. কামরুল হাসান
গ. মুনীর চৌধুরী ঘ. সেলিনা পারভিন
সঠিক উত্তর: ক. আলতাফ মাহমুদ
২২। মানুষ হিসেবে খুব সহজ-সরল আর নিরহংকার কে ছিলেন?
ক. মুনীর চৌধুরী খ. গোবিন্দচন্দ্র দেব
গ. রাশীদুল হাসান ঘ. আনোয়ার পাশা
সঠিক উত্তর: খ. গোবিন্দচন্দ্র দেব
২৩। ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন?
ক. ধীরেন্দ্রনাথ দত্ত খ. যোগেশচন্দ্র ঘোষ
গ. আনোয়ার পাশা ঘ. গোবিন্দচন্দ্র দেব
সঠিক উত্তর: ক. ধীরেন্দ্রনাথ দত্ত
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ জেনে নিয়ে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
ঘুমন্ত—জাগ্রত, স্বাধীন—পরাধীন, সাধু—অসাধু, লোভী—নির্লোভ, সরল—গরল
ক. — অবস্থায় সংবাদ অফিসে শহিদ হন সাংবাদিক শহীদ সাবের
খ. দেশ — হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষক — জীবন যাপন করে।
ঘ. বাংলাদেশে অনেক — সন্ন্যাসী বাস করে।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও —।
উত্তর: ক. ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহিদ হন সাংবাদিক শহীদ সাবের
খ. দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষক সরল জীবন যাপন করে।
ঘ. বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা