
শখের মৃিশল্প
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ ‘শখের মৃিশল্প’ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: মাটির শিল্প বলতে কী বুঝি?
উত্তর: কোনো কিছু যখন সুন্দর করে আঁকা হয়, সুন্দর করে তৈরি করা হয় তখন তা হয়ে ওঠে শিল্প। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের বাংলাদেশে অনেক রকম শিল্পকলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম হলো মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, ডালা, পিঠে তৈরির ছাঁচ ইত্যাদি। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। আর এই শিল্পের প্রধান শিল্পী হলো আমাদের কুমোর সম্প্রদায়। কুমোর সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বলা হয়। মাটির শিল্পের আরেক নাম হলো মৃিশল্প।
প্রশ্ন: শখের হাঁড়ি কী রকম?
উত্তর: মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে, সেগুলোর মধ্যে শখের হাঁড়ি একটি অন্যতম শিল্পকর্ম। শখের হাঁড়ি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো হাঁড়ি ফুল আঁকা, কোনো হাঁড়ি পাতা আঁকা, আবার কোনো কোনো হাঁড়িতে মাছের ছবি আঁকা। অপূর্ব সুন্দর কারুকার্যখচিত এসব হাঁড়ি সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। মানুষ শখ করে পছন্দের জিনিস এই হাঁড়িতে রাখে। তাই এই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি দৃষ্টিনন্দন এবং শিল্প-সৌকর্যে অতুলনীয়।
প্রশ্ন: কয়েকটি মৃিশল্পের নাম লেখো।
উত্তর: মৃিশল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে নানা রঙের, নানা বর্ণের ও বিভিন্ন রকমের মৃিশল্প। আমাদের দেশের কুমোরদের তৈরি কয়েকটি মৃিশল্পের নাম হলো মাটির কলস, হাঁড়ি, সরা, মটকা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, ডালা, পিঠে তৈরির ছাঁচ, পুতুল ও নানা রকম পশু, পাখি, মাছ ইত্যাদি। এ ছাড়া আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল অনিন্দ্যসুন্দর মৃিশল্প টেরাকোটা। বাংলার অনেক পুরোনো মৃিশল্প এই টেরাকোটা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা