* শখের মৃিশল্প
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ ‘শখের মৃিশল্প’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?
উত্তর: বৈশাখী মেলা বাংলাদেশের অন্যতম সামাজিক উত্সব। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে। বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা বর্ণের, নানা রঙের বিচিত্র হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলা, ডালা, ঝুড়ি, চালুনি, মাছ ধরার চাঁই, খালই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। এ ছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা।
প্রশ্ন: মৃিশল্পের প্রধান উপাদান কী?
উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃিশল্প। এই শিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দো-আঁশ মাটি তেমন আঠালো নয়, আবার বেলে মাটি ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প বা মৃিশল্প হয় না।
মৃিশল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে, তা-ও নয়। এর জন্য দরকার অনেক যত্ন আর শ্রম। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। মৃিশল্পের প্রধান উপাদান মাটি হলেও এর সঙ্গে দরকার একটি কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোররা।
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?
উত্তর: শিল্প বলতে আমরা বুঝি কোনো কিছু সুন্দর করে আঁকা, সুন্দর করে গাওয়া, সুন্দর করে তৈরি করা। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা।
আমাদের দেশে নানা শিল্পকলা রয়েছে, রয়েছে নানা ধরনের শিল্পকর্ম। এসব শিল্পকর্মের মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় ও নানা পার্বণে যেসব মাটির জিনিস বিক্রি হয়, সেসবই মাটির শিল্প। গ্রামের কুমোররা নিপুণভাবে এসব তৈরি করেন।
প্রাচীনকাল থেকেই এ দেশে মৃিশল্প বা মাটির শিল্পের চর্চা হয়ে আসছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড় ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে যেসব পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন রয়েছে, সেসব মাটি দিয়েই তৈরি। কাজেই বলা যায়, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মাটির শিল্প বা মৃিশল্প।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা