বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, নির্বিচারে, বরেণ্য, পাষণ্ড, মনস্বী, যশস্বী।উত্তর:
প্রদত্ত -শব্দ অর্থ
অবরুদ্ধ- শত্রু দিয়ে বেষ্টিত।
অবধারিত -অনিবার্য, যা হবেই।

আত্মদানকারী -নিজের জীবন উত্সর্গ করেছেন যিনি।
নির্বিচারে -কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া।
বরেণ্য -মান্য।
পাষণ্ড -নির্দয়।
মনস্বী -উদারমনা।
যশস্বী- বিখ্যাত, কীর্তিমান।

প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
অবরুদ্ধ অবধারিত আত্মদানকারী বরেণ্য
যশস্বী পাষণ্ড মনস্বী নির্বিচারে

ক. তারা বুঝতে পারে যে তাদের পরাজয় —।
খ. দেশের ভেতরে — জীবন যাপন করতে করতে প্রাণ দেয় এ দেশের লাখ লাখ মানুষ।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও — মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদেরা মহান — হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা — হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের — শিক্ষক।
ছ. — কিছু লোক যোগ দেয় ওই সব বাহিনীতে।
জ. রাজাকার বাহিনী এ দেশের অনেক — চিন্তাবিদকে হত্যা করে।
উত্তর:
ক. তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত।
খ. দেশের ভেতরে অবরুদ্ধ জীবন যাপন করতে করতে প্রাণ দেয় এ দেশের লাখ লাখ মানুষ।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদেরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের মনস্বী শিক্ষক।
ছ. পাষণ্ড কিছু লোক যোগ দেয় ওই সব বাহিনীতে।
জ. রাজাকার বাহিনী এ দেশের অনেক যশস্বী চিন্তাবিদকে হত্যা করে।

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
১. কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ খ. ১৯৭১ সালের ২৫ মার্চ
গ. ১৯৭১ সালের ২৯ মার্চ ঘ. ১৯৭১ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর: খ. ১৯৭১ সালের ২৫ মার্চ
২. প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় —
ক. ‘স্বাধীনতা দিবস’ হিসেবে খ. ‘মাতৃভাষা দিবস’ হিসেবে
গ. ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে ঘ. ‘বিজয় দিবস’ হিসেবে
সঠিক উত্তর: গ. ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে
৩. দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় —
ক. মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. ঢাকার বুড়িগঙ্গা নদীতে ঘ. সংবাদপত্র অফিসে
সঠিক উত্তর: ক. মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা