
স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
৪. আমাদের স্বাধীনতাযুদ্ধ হয়েছিল কত সালে?
ক. ১৯৬৯ খ. ১৯৭০ গ. ১৯৭১ ঘ. ১৯৭২
সঠিক উত্তর: গ. ১৯৭১
৫. কত তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ গ. ২৭ মার্চ ঘ. ২৮ মার্চ
সঠিক উত্তর: খ. ২৬ মার্চ
৬. কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল?
ক. ব্রিটিশদের খ. উপজাতিদের
গ. ভারতীয়দের ঘ. পাকিস্তানিদের
সঠিক উত্তর: ঘ. পাকিস্তানিদের
৭. ১৯৭১ সালে কোন দিনটির জন্য মানুষ অপেক্ষা করেছে?
ক. চূড়ান্ত বিজয়ের দিন খ. পরাজয়ের দিন
গ. মীমাংসার দিন ঘ. শান্তির দিন
সঠিক উত্তর: ক. চূড়ান্ত বিজয়ের দিন
৮. মুক্তিযুদ্ধে কতজন মানুষ প্রাণ দিয়েছে?
ক. প্রায় ১০ লাখ খ. প্রায় ২০ লাখ
গ. প্রায় ৩০ লাখ ঘ. প্রায় ৪০ লাখ
সঠিক উত্তর: গ. প্রায় ৩০ লাখ
৯. পাকিস্তানি সেনারা কবে আমাদের ওপর হামলা চালানো শুরু করে?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ গ. ২৭ মার্চ ঘ. ২৮ মার্চ
সঠিক উত্তর: ক. ২৫ মার্চ
১০. মুক্তিযুদ্ধের জন্য আমরা কাদের কাছে ঋণী?
ক. বিদ্রোহীদের কাছে খ. শত্রুসেনাদের কাছে
গ. যোদ্ধাদের কাছে ঘ. মুক্তিযোদ্ধাদের কাছে
সঠিক উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের কাছে
১১. মুক্তিযুদ্ধ চলে কত মাস?
ক. ৬ মাস খ. ৭ মাস গ. ৮ মাস ঘ. ৯ মাস
সঠিক উত্তর: ঘ. ৯ মাস
১২. পাকিস্তানি বাহিনীর প্রথম আক্রমণ হয় কোন শিক্ষাঙ্গনে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১৩. ১৬ ডিসেম্বর কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ?
ক. স্বাধীনতা দিবস বলে খ. ভাষা দিবস বলে
গ. বিজয় দিবস বলে ঘ. বুদ্ধিজীবী দিবস বলে
সঠিক উত্তর: গ. বিজয় দিবস বলে
১৪. এম মুনিরুজ্জামান কোন বিষয় পড়াতেন?
ক. আরবি খ. বিজ্ঞান গ. দর্শন ঘ. ইংরেজি
সঠিক উত্তর: খ. বিজ্ঞান
১৫. ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক কে ছিলেন?
ক. এম মনিরুজ্জামান খ. ড. আনিসুজ্জামান
গ. জ্যোতির্ময় গুহঠাকুরতা ঘ. ড. গোবিন্দ চন্দ্র দেব
সঠিক উত্তর: গ. জ্যোতির্ময় গুহঠাকুরতা
১৬. ড. গোবিন্দ্র চন্দ্র দেব কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক. দর্শন খ. বিজ্ঞান গ. ইংরেজি ঘ. বাংলা
সঠিক উত্তর: ক. দর্শন
১৭. ২৫ মার্চ রাতে সংবাদপত্র অফিসে কী করা হয়?
ক. ভেঙে ফেলা হয় খ. অবরুদ্ধ করা হয়
গ. আগুন লাগানো হয় ঘ. তালাবদ্ধ করা হয়
সঠিক উত্তর: গ. আগুন লাগানো হয়
১৮. ১৯৭১ সালে দেশের অন্যতম পত্রিকা ছিল—
ক. দৈনিক সংবাদ খ. দৈনিক আজাদ
গ. দৈনিক প্রথম আলো ঘ. দৈনিক জনতা
সঠিক উত্তর: ক. দৈনিক সংবাদ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা