স্বদেশ
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে কবি আহসান হাবীব রচিত ‘স্বদেশ’ কবিতা। এসো তা হলে কিছু প্রশ্নোত্তর জেনে নেওয়া যাক।
প্রশ্ন: ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘সব মিলে এক ছবি’ বলতে বোঝানো হয়েছে যে নদী, নালা, পাহাড়, সমুদ্র, ফসলের মাঠ, বন, পাখপাখালি, জনজীবনের বৈচিত্র্য সব মিলে এ দেশ একটি ছবির মতো। ফ্রেমে বাঁধানো শিল্পীর আঁকা ছবিতে যেমন অনেক কিছু একসঙ্গে দেখা যায়, তেমনি মনের দৃষ্টিতে এই দেশের ঋতুবৈচিত্র্য, মানুষের জীবনযাত্রার ধরন, প্রকৃতির অপার সৌন্দর্য—সবকিছুই একসঙ্গে অনুভব করা যায়।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
‘এই যে ছবি —
— মতো দেশ,
— দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান —
সব মিলে এক —,
নেই — নেই —, তবুও
আঁকতে পারি সবই।’
উত্তর:
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঙ, তবুও
আঁকতে পারি সবই।’
প্রশ্ন: কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
এই ছবিটি চেনা।
নদীর জোয়ার
একলা বসে আপন মনে
এই যে নদী
নৌকা সারে সারে
বসে নদীর ধারে—
উত্তর:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা