বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে, আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত?
উত্তর: রাখাল ছেলে আর রাজপুত্র দুই বন্ধু। তারা একে অন্যকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশির সুর শুনত।
প্রশ্ন: রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন?
উত্তর: রাজপুত্র রাজা হওয়ার পর রাখাল বন্ধুর কথা ভুলে যায়। রাজপুরী লোকজন, সৈন্যসামন্ত দিয়ে সব সময় মুখর থাকত। রানি কাঞ্চনমালা রাজপুরীর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিলেন। সুখের এই রাজ্যে বাস করার কারণে রাজপুত্র রাখাল বন্ধুর কথা সহজেই ভুলে যায়।
প্রশ্ন: রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তাঁর এই দশা?
উত্তর: রাজপুত্র তার রাখাল বন্ু্লর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে সে মন্ত্রী বানাবে। কিন্তু রাজপুত্র রাজা হওয়ার পর সুখ-স্বাচ্ছন্দ্য-আনন্দে ভরা জীবনে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায়। রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হওয়ার কারণে বন্ধু, অর্থাত্ রাজার দেখা পায় না। হঠাত্ একদিন ভোরবেলা ঘুম থেকে জাগার পর রাজা দেখেন যে তাঁর সারা শরীরে সুচ গেঁথে আছে। তখন তাঁর বোধোদয় হয় এবং মনে হতে থাকে ছোটবেলায় বন্ধুর সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তাঁর এই দশা হয়েছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা