বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা

প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে, আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: কাঞ্চনমালা ও কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: গল্পে কাঞ্চনমালা ছিলেন রানি এবং কাঁকনমালা হলো দাসী। আচার-আচরণে দুজনের চরিত্র ছিল পুরোপুরি আলাদা ও বিপরীতধর্মী।

কাঞ্চনমালা হলেন গল্পে সত্যিকারের রানি। ভাগ্যের দোষে তিনি হয়ে যান দাসী। তাঁর সহ্যশক্তি ছিল অনেক বেশি। দাসী কাঁকনমালা রানির স্থান দখল করে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। তবুও কাঞ্চনমালা ভয়ে সবকিছু মুখ বুজে সহ্য করেন।

রানি কাঞ্চনমালা ঘরকন্নার কাজেও পটু ছিলেন। নানা রকমের পিঠা বানানো, নিখুঁত আলপনা আঁঁকা—এসব কাজে কাঞ্চনমালা ছিলেন পারদর্শী।

অন্যদিকে দাসী কাঁকনমালা ছিল খারাপ মনের, প্রতারক। কুবুদ্ধি কাজে লাগিয়ে নিজে নকল রানি সাজে। আসল রানি কাঞ্চনমালাকে ভয় দেখিয়ে রাজবাড়ির বিভিন্ন কাজ করায়। কাঁকনমালা রানি হওয়ার অহংকারে সবার সঙ্গেই খারাপ আচরণ করে। ঘরের কোনো কাজেই কাঁকনমালার দক্ষতা ছিল না। মূলত সে ছিল প্রতারক ও লোভী চরিত্রের।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ জেনে নিয়ে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।

কান্না-হাসি, চেনা-অচেনা, ভালো-মন্দ,

বড়-ছোট, আলো-অন্ধকার

ক. সন্তানের মৃত্যুতে তিনি — ধরে রাখতে পারলেন না।

খ. — লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

গ. বিপুল বয়সে — হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব — মনে হচ্ছে।

ঙ. বিদ্যুত্ চলে যাওয়ায় চারদিকে — নেমে এল।

উত্তর:

ক. সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না।

খ. মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

গ. বিপুল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি খুব চেনা মনে হচ্ছে।

ঙ. বিদ্যুত্ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এল।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা