প্রার্থনা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘প্রার্থনা’ কবিতা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো।
উত্তর: পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। কবি তাঁর কাছেই প্রার্থনা করেছেন শক্তি ও সাহস। প্রার্থনা করেছেন সরল সঠিক ও পুণ্য পথে চলার সঠিক দিশা।
প্রশ্ন: ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
Ab¯¦ Amxg gnvb cyGYÅi
c¯©vq Awfkvc cwiZvc
ক. ঠিক — কাজটা করা উচিত।
খ. — আকাশ এবং পৃথিবী সমস্তই সৃষ্টিকর্তার দান।
গ. আমরা সবাই — সৃষ্টিকর্তার গুণগান করি।
ঘ. ভেবে কাজ করলে — করতে হয় না।
ঙ. পাখিরা — আকাশে উড়ে বেড়ায়।
চ. মানুষের উপকার করা — কাজ।
ছ. মহত্ ব্যক্তিরা কাউকে — দেন না।
উত্তর:
ক. ঠিক পন্থায় কাজটা করা উচিত।
খ. অনন্ত আকাশ এবং পৃথিবী সমস্তই সৃষ্টিকর্তার দান।
গ. আমরা সবাই মহান সৃষ্টিকর্তার গুণগান করি।
ঘ. ভেবে কাজ করলে পরিতাপ করতে হয় না।
ঙ. পাখিরা অসীম আকাশে উড়ে বেড়ায়।
চ. মানুষের উপকার করা পুণ্যের কাজ।
ছ. মহত্ ব্যক্তিরা কাউকে অভিশাপ দেন না।
প্রশ্ন: কথাগুলো বুঝে নাও।
প্রার্থনা—আবেদন, মোনাজাত।
প্রেমময়—সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসেন। তাই তাঁকে প্রেমময় বলা হয়েছে।
অন্তর্যামী—সৃষ্টিকর্তা আমাদের মনের বা অন্তরের সব কথা জানেন। এ জন্য তাঁকে অন্তর্যামী বলা হয়েছে।
তোমারি সকাশে যাচি হে শকতি—সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। তাই তাঁর কাছে আমরা শক্তি ও সাহস প্রার্থনা করি। (‘শকতি’ পড়তে হবে—শকোতি। শক্তি বা শোকতি উচ্চারণ করলে ছন্দে ভুল হবে। সে জন্যই ‘শক্তি’ না লিখে ‘শকতি’ লেখা হয়েছে)।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা