
মাটির নিচে যে শহর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে শহর’ প্রবন্ধ থেকে আলোচনা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ক. পাহাড়পুর আমাদের দেশে — একটি বিহার।
খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য — পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।
গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের — নিদর্শন।
ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে —।
ঙ. আমি জাদুঘর দেখে — হয়ে গেলাম।
উত্তর:
ক. পাহাড়পুর আমাদের দেশে প্রাচীনতম একটি বিহার।
খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।
গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন।
ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা।
ঙ. আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম।
প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
১. উয়ারী-বটেশ্বর থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?
ক. হাসিবুল্লাহ পাঠান খ. হাফিজুল্লাহ পাঠান
গ. হাবিবুল্লাহ পাঠান ঘ. শরিফুল্লাহ পাঠান
উত্তর: গ. হাবিবুল্লাহ পাঠান
২. একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে কোথায়?
ক. ভাষানটেকে খ. জানখাঁরটেকে
গ. টেকেরহাটে ঘ. টঙ্গীরটেকে
উত্তর: খ. জানখাঁরটেকে
৩. কোন নদীপাড়ের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?
ক. বুড়িগঙ্গা খ. ব্রহ্মপুত্র গ. শীতলক্ষ্যা ঘ. মেঘনা
উত্তর: গ. শীতলক্ষ্যা
৪. ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে?
ক. মধুপুর খ. ময়নামতি গ. পাহাড়পুর ঘ. নরসিংদী
উত্তর: ঘ. নরসিংদী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা