বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়ারী–বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নির্দশন
উয়ারী–বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নির্দশন

মাটির নিচে যে শহর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে শহর’ প্রবন্ধ থেকে আলোচনা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
৫. উয়ারী-বটেশ্বরের আয়তন কত?
ক. ৬০০ মিটার খ. ৯০০ মিটার
গ. ৭০০ মিটার ঘ. ৪০০ মিটার
উত্তর: ক. ৬০০ মিটার
উত্তর: গ. সোনাগড়া
৬. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা জেলায় খ. কুমিল্লা জেলায়
গ. বগুড়া জেলায় ঘ. নরসিংদী জেলায়
উত্তর: ঘ. নরসিংদী জেলায়

৭. ‘সভ্য’ শব্দের অর্থ কী?
ক. সুশীল খ. চালাক গ. সভ্যতা ঘ. বুদ্ধিমান
উত্তর: ক. সুশীল
৮. ‘সোনাগড়া’ নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল—
ক. পাহাড়পুর বিহার খ. মহাস্থানগড় বিহার
গ. উয়ারী-বটেশ্বর বিহার ঘ. জানখাঁরটেক
উত্তর: গ. উয়ারী-বটেশ্বর বিহার
৯. ‘প্রাচীন’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রত্নতত্ত্ব খ. প্রাচ্য
গ. অনেক পুরোনো ঘ. পুরোনো
উত্তর: গ. অনেক পুরোনো

প্রশ্ন: উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কীভাবে মানুষের নজরে এল?
উত্তর: বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী-বটেশ্বর। উয়ারী ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামের মানুষ বিভিন্ন সময়ে মাটি খনন করতে গিয়ে প্রায়ই পেত রৌপ্যমুদ্রা, প্রাচীন শহরের রাস্তা-গলি-বন্দরের পোড়ামাটি, মূল্যবান পাথর ও কাচের পুঁতি। উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রথম মানুষের সামনে পরিচিত করেন স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ও তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রত্নতাত্ত্বিক এই এলাকাকে বিশেষভাবে পরিচিত করেন। এভাবেই উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মানুষের নজরে আসে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা