বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া যায় নানা প্রাচীন নিদর্শন
উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া যায় নানা প্রাচীন নিদর্শন

মাটির নিচে যে শহর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে শহর’ প্রবন্ধ থেকে আলোচনা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তা বর্ণনা করো।
উত্তর: উয়ারী-বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণের ধারণা থেকে আমরা অনেক তথ্য জানতে পারি। ঐতিহাসিকেরা মনে করেন, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য চলত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ‘উয়ারী-বটেশ্বর’ রাজ্যের যোগাযোগ ছিল। উয়ারী-বটেশ্বরের আশপাশে প্রায় পঞ্চাশটি পুরোনো জায়গা পাওয়া গেছে। আশপাশের বিভিন্ন গ্রামের দুর্গ-প্রাচীর, ইটের স্থাপনা, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের অনেক প্রত্নবস্তু পাওয়া গেছে। আর তা থেকে সহজেই বোঝা যায়, এখানকার অধিবাসীরা যথেষ্ট সভ্য ছিলেন। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।

১. যেখানে জনগণ বসবাস করে

২. ছাপ দ্বারা অঙ্কিত

৩. যা বহুকাল পূর্বের

৪. ইতিহাস জানেন যিনি

৫. বিশেষ যে উদাহরণ

উত্তর: ১. যেখানে জনগণ বসবাস করে—জনপদ

২. ছাপ দ্বারা অঙ্কিত—ছাপাঙ্কিত

৩. যা বহুকাল পূর্বের—প্রাচীন

৪. ইতিহাস জানেন যিনি—ইতিহাসবিদ

৫. বিশেষ যে উদাহরণ—নিদর্শন

প্রশ্ন: নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখো।

ক. গতকাল চট্টগ্রামে ভারী ভূমিকম্প অনুভূত হয়েছে।

খ. লোহার সামনের অংশটুকু ছিল চোখা।

গ. ডান পথটি ছিল আমাদের শহর থেকে অনেকটা দূরে।

ঘ. আমাদের এলাকার মাটি খুব শক্ত নয়।

ঙ. লোকটি আসলেই উঁচু মনের মানুষ।

উত্তর: ক. হালকা, খ. ভোঁতা, গ. কাছে,

ঘ. নরম, ঙ. নিচু

প্রশ্ন: নিচের প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো।

প্রাচীন, মৃত্তিকা, নদী, মাঠ, বন্যা।

উত্তর:

প্রাচীন—পুরোনো

মৃত্তিকা—মাটি

নদী—তটিনী

মাঠ—প্রান্তর

বন্যা—বান

প্রশ্ন: যুক্তবর্ণ বিভাজন কর এবং বাক্য রচনা লেখো।

প্র, স্ত, ক্স, ষ্ক, র্ক।

উত্তর: প্র=প+র-ফলা ( ্র)—ধান আমাদের প্রধান ফসল।

স্তু=স+ত+উ—অজিত প্রতিদিন মন্দিরে স্তব-স্তুতি করে।

ক্স=ক+স—কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত।

ষ্ক=ষ+ক—জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেন।

র্ক=ক+রেফ (র্ )—শুধু শুধু তর্ক করা উচিত নয়।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা