
ঘাসফুল
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে জ্যোতিরিন্দ্র মৈত্র রচিত কবিতা ‘ঘাসফুল’। এসো তাহলে, শুরুতেই কবিতাটির মূলভাব জেনে নেওয়া যাক।
মূলভাব: ঘাসের ছোট ছোট ফুল পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে ওরা উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্য কিরণের মায়ায়। গাছে ফুল ফুটলে আনন্দ পাওয়া চাই। ফুল ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ওদের কষ্ট দেওয়া ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: কিরণ, ধরার, তারারা, ফোটে।
উত্তর:
প্রদত্ত শব্দ — শব্দের অর্থ
কিরণ — আলো
ধরার — পৃথিবীর
তারারা — আকাশের তারকারাজি
ফোটে — প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
দোলায় কিরণ ধরার তারারা
স্নেহ-কণা রূপকথার ফোটে
ক. ছোট ছোট ফুল হাওয়াতে — মাথা।
খ. সকালে সূর্যের — ততটা তীব্র হয় না।
গ. — বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
ঘ. আঁধার আকাশে — মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল —।
চ. — বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা — দিয়ে আমাদের ভরে রাখেন।
উত্তর:
ক. ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা।
খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।
গ. ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
ঘ. আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল ফোটে।
চ. রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা স্নেহ-কণা দিয়ে আমাদের ভরে রাখেন।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ‘ধরা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. ধরে রাখা, খ. মাটি,
গ. লাভ করা, ঘ. পৃথিবী
২. কী শুনতে শুনতে ঘাসফুলেরা শান্ত বাতাসে দোল খায়?
ক. রূপকথা, খ. গান, গ. কবিতা, ঘ. ছড়া
৩. ঘাসফুলেরা কখন রূপকথা শুনতে শুনতে বাতাসে দোল খায়?
ক. যখন আকাশে সূর্য ওঠে,
খ. যখন আকাশে তারা ওঠে,
গ. যখন শান্ত বাতাস বয়,
ঘ. যখন আকাশে চাঁদ ওঠে
৪. ধরার বুকের স্নেহ-কণা কাদের বলা হয়েছে?
ক. ঘাসগুলোকে, খ. ঘাসফুলদের,
গ. তারাগুলোকে, ঘ. রূপকথাদের
৫. ‘মোরা’ অর্থ কী?
ক. ওরা, খ. তারা, গ. আমরা, ঘ. আমি
উত্তর:
১. ঘ. পৃথিবী; ২. ক. রূপকথা;
৩. খ. যখন আকাশে তারা ওঠে;
৪. ক. ঘাসগুলোকে; ৫. গ. আমরা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা