
ঘাসফুল
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে জ্যোতিরিন্দ্র মৈত্র রচিত কবিতা ‘ঘাসফুল’। এসো তাহলে কবিতাটির কিছু প্রশ্নোত্তর আলোচনা করা যাক।
প্রশ্ন: কবিতার অংশটি ব্যাখ্যা করো।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
উত্তর: কবিতার অংশটুকু কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের ‘ঘাসফুল’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ঘাসফুল কী আনন্দে বেঁচে আছে এবং জীবনকে উপভোগ করেছে, সে কথাই উঠে এসেছে। এই ধরণির বুকে স্নেহ-কণাস্বরূপ আমাদের চারপাশে আমরা দেখতে পাই নানা জাতের ঘাস। সেই ঘাসের বুক থেকে লাল, নীল, সাদা—নানা রঙের ফুল মাথা তোলে। সেই ফুলগুলো বেঁচে থাকার আনন্দ লাভ করে নানাভাবে। রাতের আকাশে তারা ফুটে উঠলে ঘাসফুল শান্ত বাতাসে দুলতে থাকে আর রূপকথার মতো নীল আকাশের বাঁশি শোনে। এভাবে জীবনের আনন্দ উপভোগ করে তারা।
কবিতার লাইনগুলোতে ঘাসফুলের বেঁচে থাকার আনন্দ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
প্রশ্ন: কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
রূপকথা নীল আকাশের বাঁশি—
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
উত্তর:
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা