দুই তীরে
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুই তীরে’।
প্রশ্ন: কথাগুলো বুঝিয়ে লেখো।
তুমি ভালোবাস তোমার
ওই ওপারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
উত্তর: একটি নদী। সেই নদীর দুই তীরে বাস করে দুজন মানুষ। বালুচরে বসবাসকারী মানুষটি অপর তীরে বন এলাকায় বসবাসকারী মানুষটির উদ্দেশে বলছে তার ভালো লাগা সেই তীরের কথা। যে তীরে ঘন ছায়াঘেরা বন রয়েছে। রয়েছে পাতার ছাউনিতে ঢাকা এক অপরূপ শ্যামল প্রকৃতি। পাতায় ঘেরা ছায়া সুনিবিড় বনের সৌন্দর্যে ওপারের মানুষটি মুগ্ধ। দুই তীরের দুজন দুভাবে মুগ্ধ—এই কথাটিই এখানে বোঝানো হয়েছে।
# সঠিক উত্তরটি খাতায় লেখো।
১. কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন?
ক. বেণুবনের খ. নদীতীরের দৃশ্য
গ. গ্রাম্য দৃশ্যের ঘ. বাঁকা গলির
২. নদীর ওপারের বনটি কেমন?
ক. পাতায় ঢাকা খ. স্বপ্নে আঁকা
গ. নির্জন এলাকা ঘ. আঁকাবাঁকা
৩. ‘আচ্ছাদন’ শব্দের অর্থ কী?
ক. ঢেকে রাখা খ. ছাদ
গ. ছেদ করা ঘ. আবরণ
৪. ‘বেণুবন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কাশবন খ. জঙ্গল
গ. গভীর অরণ্য ঘ. বাঁশবাগান
৫. নদীর ধার কিসের শাখায় গলাগলি হয়ে আছে?
ক. কাশবনের খ. বাঁশবনের
গ. বেণুবনের ঘ. ঘাসবনের
৬. কখন নদীতে বেশি পানি থাকে?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শরত্কালে ঘ. শীতকালে
৭. দুই তীরের মানুষের মাঝে আছে—
ক. হিংসা খ. ঝগড়া
গ. সম্প্রীতি ঘ. দুঃখ
৮. নদীতীরে অতিথি পাখিরা কোন ঋতুতে আসে?
ক. শীত খ. বর্ষা গ. গ্রীষ্ম ঘ. হেমন্ত
৯. ‘টইটম্বুর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বিশাল খ. পরিপূর্ণ
গ. সুন্দর ঘ. জোয়ার
১০. শরত্ ঋতুর আগের ঋতুর নাম কী?
ক. হেমন্ত খ. বর্ষা
গ. শীত ঘ. বসন্ত
উত্তর:
১. খ. নদীতীরের দৃশ্য
২. ক. পাতায় ঢাকা ৩. ঘ. আবরণ
৪. ঘ. বাঁশবাগান ৫. গ. বেণুবনের
৬. খ. বর্ষাকালে ৭. গ. সম্প্রীতি
৮. ক. শীত ৯. খ. পরিপূর্ণ ১০. খ. বর্ষা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা