বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* দুই তীরে
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুই তীরে’।
প্রশ্ন: নদীর বালুচরে কী ঘটে?
উত্তর: নদীর বালুচরে শরত্কালে চকাচকিরা ঘর বাঁধে। এর তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় এই বালুচরে কচ্ছপ রোদ পোহায়। হাঁসেরা ভিড় জমায়। সন্ধ্যায় জেলেদের ডিঙি এসে ভেড়ে।
প্রশ্ন: দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কী?
উত্তর: দুই তীরে কবিতায় দুজন মানুষের রয়েছে দুই পারের প্রতি ভালোবাসা।
একজন নদীর বালুচর, কাশফুল, শরত্কালের পাখি ভালোবাসে, অন্যজন ভালোবাসে ঘনছায়া বেণুবন, বনের ছোট রাস্তা আর নদীতীরের কর্মব্যস্ত মানুষজন।
প্রশ্ন: ঘাটে বধূর মেলা বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ঘাটে বধূর মেলা বলতে সারা দিন গাঁয়ের বধূদের নানা রকম কাজে নদীতে আনাগোনার কথা বলা হয়েছে।

প্রশ্ন: দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন?
উত্তর: দুই তীরে কবিতায় ওই পারের বনটি ঘন ছায়াঘেরা। পাতার ছাউনিতে ঢাকা রয়েছে প্রকৃতির শ্যামল গাছগাছালিভরা সেই বন। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। আর আঁকাবাঁকা সেই রাস্তার দুপাশে পরস্পর জড়াজড়ি করে রয়েছে বাঁশবাগান।
প্রশ্ন: সকাল-সন্ধ্যা ছেলের দল কী করে?
উত্তর: সকাল-সন্ধ্যাবেলা বধূরা যেমন ঘাটে আসে কলসি ভরে পানি নেওয়ার জন্য তেমনি ছেলের দলও আসে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে। সকাল-সন্ধ্যা ছেলের দল ঘাটের জলে ভেলা ভাসিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়।
প্রশ্ন: কবিতার লাইনগুলো সাজিয়ে লেখো।
শীতের দিনে বিদেশি সব
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
হাঁসের বসবাস।
তটের চারিপাশ
শরত্কাল যে নির্জনে
উত্তর:
শরত্কাল যে নির্জনে
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারিপাশ.
শীতের দিনে বিদেশি সব
হাঁসের বসবাস।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা