বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘দেখে এলাম নায়াগ্রা’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
কানাডা, দ্রুতগতিতে, পতন, সমতল ভূমি, প্রবাহিত হওয়া, গহ্বর।
উত্তর:
কানাডা— উত্তর আমেরিকার একটি দেশ।
দ্রুতগতিতে— খুব তাড়াতাড়ি করে।
পতন— ওপর থেকে নিচে পতিত হওয়া।
সমতল ভূমি— যে জমি উঁচু-নিচু নয়, পাহাড়ি নয়, তাকেই সমতল ভূমি বলে।
প্রবাহিত হওয়া— বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা।
গহ্বর— গর্ত।

প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
ক। নায়াগ্রা কোথায় অবস্থিত?
১. জাপান ২. ভারত ৩. কানাডা ৪. রাশিয়া
খ। নায়াগ্রা জলপ্রপাত পড়ছে—
১. পাহাড় থেকে ২. সমতল ভূমি থেকে
৩. কোনো উঁচু স্থান থেকে ৪. পাহাড়ি ঢল থেকে
গ। জলপ্রপাত দেখতে বাসে না যাওয়ার কারণ কী?
১. বাসের ভাড়া বেশি
২. সেখানে বাস যায় না
৩. বাসে ইচ্ছেমতো থামা যায় না
৪. বাসে সময় বেশি লাগে
উত্তর: ক. ৩. কানাডা খ. ২. সমতল ভূমি থেকে
গ. ৩. বাসে ইচ্ছেমতো থামা যায় না
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা