বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘দেখে এলাম নায়াগ্রা’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি।

প্রশ্ন: নিচে উল্লিখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লেখো।
সৌভাগ্য, ফাটল, খরস্রোতা, নায়াগ্রা, বন্ধুবান্ধবের।
ক. তখন আমিও পড়েছি—জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার—একবার হয়েছিল।
গ. একদিন—সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল।
ঘ. যে মাটির ওপর দিয়ে এই—নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল—।
উত্তর:
ক. তখন আমিও পড়েছি নায়াগ্রা জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার হয়েছিল।
গ. একদিন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল।
ঘ. যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল।

প্রশ্ন: কথাগুলো বুঝে নাও।
জলপ্রপাত—পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়া।
মজলিস—গল্পগুজব করার আসর।
জলের ধর্ম—জলের স্বভাব, জলের চরিত্র।
বিশ্বভূমণ্ডল—জগত্, দুনিয়া।

প্রশ্ন: নিচে উল্লিখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
কানাডা, দ্রুতগতিতে, পতন, সমতল ভূমিতে, প্রবাহিত, গহ্বর।
ক. হোঁচট খেলে—ঠেকানো দায়।
খ. নদীর জল—হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
গ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা—বলি।
ঘ. আমরা—হাঁটতে পারি।
ঙ. —একটি বড় দেশ।
চ. ঢাকা শহর গড়ে উঠেছে—কিন্তু চট্টগ্রাম শহর সে রকম নয়।
উত্তর:
ক. হোঁচট খেলে পতন ঠেকানো দায়।
খ. নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
গ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহ্বর বলি।
ঘ. আমরা দ্রুতগতিতে হাঁটতে পারি।
ঙ. কানাডা একটি বড় দেশ।
চ. ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতুে, কিন্তু চট্টগ্রাম শহর সে রকম নয়।

প্রশ্ন: নায়াগ্রা কোথায় অবস্থিত?
উত্তর: নায়াগ্রা উত্তর আমেরিকা মহাদেশের কানাডায় অবস্থিত।
প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত এবং ঝরনার মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো।
উত্তর: নায়াগ্রা জলপ্রপাত এবং ঝরনা উভয়ই প্রাকৃতিক জলধারা। ঝরনার তুলনায় নায়াগ্রা জলপ্রপাত আকারে বিশাল। এ জন্য ঝরনা অপেক্ষা নায়াগ্রা জলপ্রপাতের পানি বেশি জায়গাজুড়ে গড়িয়ে পড়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা