বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

*দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘দেখে এলাম নায়াগ্রা’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি।
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো।
বিশ্বভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীর সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল। একটা নদী যতখানি চওড়া হতে পারে, ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
উত্তর: নায়াগ্রা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত।
প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য কী?
উত্তর: ১. খরস্রোতা নদীর জল বিশাল গহ্বরে পড়ার কারণে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে।
২. এই জলপ্রপাত সমতল থেকে হঠাত্ করেই বিশাল এক ফাটলের মধ্যে চলে যায়।
৩. নায়াগ্রা জলপ্রপাত এক ভিন্নধর্মী বিস্ময়কর জলপ্রপাত।
প্রশ্ন: নায়াগ্রাকে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে কেন?
উত্তর: নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ে না। সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে পড়ে। এ জন্য নায়াগ্রাকে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে।
প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত কেমন জায়গা দিয়ে প্রবাহিত হয়?
উত্তর: নায়াগ্রা জলপ্রপাত সমতলের ওপর দিয়ে প্রবাহিত হয়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা