বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গতকাল থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এই পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ:
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদভিত্তিক। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। অনুশীলনের সুবিধার্থে একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

লোকসংগীত বাংলার ঐতিহ্য ষ ছবি: কবির হোসেন
লোকসংগীত বাংলার ঐতিহ্য ষ ছবি: কবির হোসেন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গান শোনা যত সহজ, গাওয়া তত সহজ নয়। সংগীতসাধনা একটি কঠিন কাজ। সংগীতের দুটি ক্ষেত্র আছে—এক. কণ্ঠসংগীত, দুই. যন্ত্রসংগীত। সচরাচর কণ্ঠসংগীতের পরিপূরক হিসেবে ব্যবহূত হয় যন্ত্রসংগীত। বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ—এ রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন, তাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি এবং তবলা বাজান যিনি, তিনি তবলচি। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীতচর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলা হয়। লোকসংগীতসমৃদ্ধ আমাদের দেশের কোনো অঞ্চলে আছে ভাওয়াইয়া, কোনো অঞ্চলে ভাটিয়ালি, কোনো অঞ্চলে বাউলগান। বাংলাদেশের মানুষ মনের নানা ভাব সংগীতের মাধ্যমে প্রকাশ করে। তাই বলা হয় ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা তা হলো—
ক. ছড়া খ. নাটক গ. সংগীত ঘ. কবিতা
২। লোকসংগীতকে বলা হয়—
ক. শহরের লোকদের গান খ. গ্রামবাংলার গান
গ. আধুনিক গান ঘ. বিদেশি গান
৩। খঞ্জনি শব্দটির ‘ঞ্জ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ণ+জ ঘ. ন+ছ
৪। গ্রামবাংলার মানুষ ‘লোকসংগীত’ পছন্দ করে, কারণ—
ক. লোকসংগীত গাওয়া সহজ খ. সাধারণ মানুষ গায়
গ. লোকসংগীত ছাড়া অন্য গান শুনতে পায় না
ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫। গ্রাম্য মেলার অনুষ্ঠানে কী ধরনের গান উপযুক্ত?
ক. রবীন্দ্রসংগীত খ. নজরুলসংগীত গ. বাউলগান ঘ. বিদেশি গান
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১। গ. সংগীত ২। খ. গ্রামবাংলার গান ৩। খ. ঞ+জ
৪। ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫। গ. বাউলগান
৬। কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
পরিপূরক পরিপূর্ণকারী
স্বতঃস্ফূর্ত সহজভাবে প্রকাশিত
লোকসংগীত গ্রামের সাধারণ মানুষের গান
বাক্প্রতিভা কথা বলার অনন্যসাধারণ বুদ্ধি
উল্লাস পরম আনন্দ
অভিব্যক্তি প্রকাশ
ক. অভিনয়ের মাধ্যমে মনের — ঘটে।
খ. এত ছোট মেয়ের — দেখে আমি মুগ্ধ।
গ. রুটি ভাতের — হিসেবে খাওয়া যায়।
ঘ. বৈশাখী মেলায় — এর আসর বসে।
ঙ. তিন্নি — ভাবে নাচতে রাজি হয়েছে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক। অভিনয়ের মাধ্যমে মনের অভিব্যক্তি ঘটে।
খ। এত ছোট মেয়ের বাক্প্রতিভা দেখে আমি মুগ্ধ।
গ। রুটি ভাতের পরিপূরক হিসেবে খাওয়া যায়।
ঘ। বৈশাখী মেলায় লোকসংগীত-এর আসর বসে।
ঙ। তিন্নি স্বতঃস্ফূর্তভাবে নাচতে রাজি হয়েছে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে কেন? এর পাঁচটি কারণ লেখো। খ. ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে? পাঁচটি বাক্যে উত্তর লেখো। গ. তোমার জানা পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
ক. লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে, কারণ—১। সহজ-সরলভাবে গাওয়া হয় বলে যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষ লোকসংগীত গেয়ে আসছে। ২। এই গানের মাধ্যমে গ্রামের মানুষ মনের আবেগ-অনুভূতি সহজ ভাষায় প্রকাশ করে থাকে। ৩। এই সংগীত গ্রামের মানুষ মুখে মুখে গায়। ৪। গ্রামের বিভিন্ন পেশার মানুষ আনন্দ-বেদনায় এই গান গেয়ে থাকে। ৫। লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশের গ্রামের জীবনচিত্র তুলে ধরা যায়।
খ. বাংলাদেশে প্রচুর ধান উত্পাদন হয়। এই ধান থেকে পাওয়া চাল সেদ্ধ করলে যে ভাত হয় তা আমাদের প্রধান খাবার। বিভিন্ন আচার-অনুষ্ঠানে গানের মাধ্যমে আমরা মনের ভাব ও আনন্দ প্রকাশ করে থাকি এবং শ্রমজীবী মানুষ কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমসংগীত গেয়ে থাকে। এভাবে বাংলাদেশের প্রত্যেক মানুষের হূদয়ে কোনো না কোনোভাবে মিশে আছে গানের ছন্দ-সুর। তাই তো বলা হয়েছে, ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’।
গ. আমার জানা পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম হচ্ছে—
১। আব্বাসউদ্দীন ২। আবদুল আলীম ৩। ফেরদৌসী রহমান ৪। সাবিনা ইয়াসমীন ৫। রুনা লায়লা
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা