
* ১১ নম্বর প্রশ্ন:
বিপরীত শব্দ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১১ নম্বর প্রশ্নটি থাকবে বিপরীত শব্দ/ সমার্থক শব্দের ওপর। এই প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। নিচে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ দেওয়া হলো।
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
দুঃখ সুখ
দুরন্ত শান্ত
দুর্গম সুগম
দুর্নাম সুনাম
দুর্বল সবল
দুর্ভাগ্য সৌভাগ্য
দৃশ্য অদৃশ্য
দেনাদার পাওনাদার
দেশি বিদেশি
দোষ গুণ
ধনী দরিদ্র
ধৈর্য অধৈর্য
ধ্বংস সৃষ্টি
নিন্দা প্রশংসা
নরম শক্ত
নকল আসল
নগর গ্রাম
নতুন পুরোনো
নবীন প্রবীণ
নিশ্বাস প্রশ্বাস
নিয়ম অনিয়ম
নিরক্ষর সাক্ষর
ন্যায় অন্যায়
পূর্ব পশ্চিম
পছন্দ অপছন্দ
পণ্ডিত মূর্খ
পতন উত্থান
পরিচিত অপরিচিত
পরিশ্রমী অলস
পরিষ্কার অপরিষ্কার
পবিত্র অপবিত্র
পাপ পুণ্য
পুষ্ট অপুষ্ট
পূর্ণ শূন্য
প্রকাশ্যে নেপথ্যে
প্রথম শেষ
প্রশংসা নিন্দা
প্রশ্ন উত্তর
প্রসারিত সংকুচিত
বড় ছোট
বোকা চালাক
ব্যর্থ সার্থক
বন্ধু শত্রু
বাঁচা মরা
বিপথ সুপথ
বিফল সফল
বিয়োগ যোগ
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ভয় সাহস
ভেতর বাহির
ভীতু সাহসী
ভদ্র অভদ্র
ভাটা জোয়ার
ভাঙা গড়া
ভালো মন্দ
ভুল শুদ্ধ
মজবুত হালকা
মনোযোগ অমনোযোগ
মিথ্যা সত্য
মিল গরমিল
মুক্ত বন্দী
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা