
* ১১ নম্বর প্রশ্ন:
বিপরীত শব্দ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১১ নম্বর প্রশ্নটি থাকবে বিপরীত শব্দ/ সমার্থক শব্দের ওপর। এই প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। নিচে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ দেওয়া হলো।
প্রদত্ত শব্দ-বিপরীত শব্দ
যোগ বিয়োগ
যোগ্য অযোগ্য
যৌথ একক
রাজা প্রজা
রোগ নীরোগ
রক্ষক ভক্ষক
লাভ ক্ষতি
শত্রু মিত্র
শীঘ্র বিলম্ব
শান্তি অশান্তি
শুভ অশুভ
শ্রদ্ধা অশ্রদ্ধা
শিষ্ট অশিষ্ট
শীত গ্রীষ্ম
শীতল উষ্ণ
শুকনা ভেজা
শুদ্ধ অশুদ্ধ
শুভ্র কৃষ্ণ
শুরু শেষ
সবল দুর্বল
সুখ দুঃখ
স্মৃতি বিস্মৃতি
সুলভ দুর্লভ
স্থির চঞ্চল
সদয় নির্দয়
সঞ্চয় অপচয়
সংক্ষিপ্ত বিস্তৃত
সকর্মক অকর্মক
সঠিক বেঠিক
সমাপিকা অসমাপিকা
সরকারি বেসরকারি
সরব নীরব
সরল কুটিল
সাঁঝ সকাল
সাদা কালো
সামনে পেছনে
সাহসী ভীরু
সুখী দুঃখী
সুগম দুর্গম
সুস্থ অসুস্থ
স্বাধীন পরাধীন
স্বাভাবিক অস্বাভাবিক
হার জিত
হ্রাস বৃদ্ধি
হাসি কান্না
হালকা ভারী
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
দেনা পাওনা
দিন রাত
দক্ষ অদক্ষ
দখল বেদখল
দয়ালু নির্দয়
দিবস রজনী
দিবা রাত্রি
যুদ্ধ শান্তি
দূর নিকট
সুন্দর অসুন্দর
কম বেশি
কল্যাণ অকল্যাণ
ক্ষুদ্র বৃহত্
উত্তর দক্ষিণ
সম্মান অসম্মান
স্থুল সুক্ষ
বিশ্বাস অবিশ্বাস
লাভ ক্ষতি
আলো অন্ধকার
আকাশ পাতাল
সাধারণ অসাধারণ
ছোট বড়
আনন্দ নিরানন্দ
উন্নতি অবনতি
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা