বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ:
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদ অথবা কবিতাংশভিত্তিক। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।|
*নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। আমরা অনেকেই জানি না মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবনকাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে এবং প্রায় প্রতিবছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে।

আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। ১৭৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে তাঁর গবেষণাগারে বসে প্রথম ফোন করেছিলেন তিনি। তাঁর দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাংকিয়েল ও জোয়েল এস অ্যাঞ্জেল। তাঁরাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন। প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে, ১৯৪৭ সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। ১৯৬৪ সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত। গড় ওজন ছিল প্রায় এক কেজি।
১৯৭১ সালে ফিনল্যান্ডে সব মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। ১৯৭২ সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। যে এলাকাজুড়ে মোবাইল ফোন কোনো কাজ করবে, তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতিটি অংশে শক্তিশালী বেতার টাওয়ার বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সঙ্গে যোগাযোগের একটা অদৃশ্য জাল তৈরি করে। মোবাইল ফোনের মধ্যে থাকে একটি ‘অ্যানটেনা’। সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। ১৯৬৪ সালের দিকে মোবাইল ফোন ব্যবহার করা হতো শুধু—
ক. বাড়িতে খ. গাড়িতে গ. প্রতিষ্ঠানে ঘ. অফিসে
২। মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন কে?
ক. রিচার্ড এইচ ফ্রাংকিয়েল খ. জোয়েল এস অ্যাঞ্জেল
গ. গ্রাহাম বেল
ঘ. রিচার্ড এইচ ফ্রাংকিয়েল ও জোয়েল এস অ্যাঞ্জেল
৩। কত সালে বিজ্ঞানী গ্রাহাম বেল তাঁর গবেষণাগারে বসে প্রথম ফোন করেছিলেন?
ক. ১৭৭৫ খ. ১৯৪৭ গ. ১৯৬৫ ঘ. ১৯৭৮
৪। ১৯৭১ সালে কোন দেশে সব মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়?
ক. হল্যান্ডে খ. চীনে গ. থাইল্যান্ডে ঘ. ফিনল্যান্ডে
৫। মোবাইল ফোনের মধ্যে কী থাকে?
ক. বেতার টাওয়ার খ. অদৃশ্য জাল
গ. অ্যানটেনা ঘ. ইথার
৫ নম্বর প্রশ্নের উত্তর
১। খ. গাড়িতে ২। ঘ. রিচার্ড এইচ ফ্রাংকিয়েল ও জোয়েল এস অ্যাঞ্জেল ৩। ক. ১৭৭৫ সালে
৪। ঘ. ফিনল্যান্ডে ৫। গ. অ্যানটেনা
৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ          অর্থ
তরঙ্গ        ঢেউ
উদ্ভাবন     আবিষ্কার করা
গবেষক    যিনি গবেষণা করেন
সমন্বয়      সামঞ্জস্য
রূপান্তরিত এক রকম থেকে আরেক রকম করে ফেলা
এসএমএস খুদে বার্তা

ক. নদীর — চোখে দেখা যায়, কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না।
খ. — নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন।
গ. মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু — করেছে।
ঘ. পানি ফুটলে বাষ্পে — হয়।
ঙ. বাড়ি পৌঁছে আমাকে — পাঠাবে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. নদীর তরঙ্গ চোখে দেখা যায়, কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না।
খ. গবেষক নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন।
গ. মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে।
ঘ. পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয়।
ঙ. বাড়ি পৌঁছে আমাকে এসএমএস পাঠাবে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. মোবাইল ফোন কী? মোবাইল ফোন আবিষ্কার সম্পর্কে চারটি বাক্য লেখো।
খ. মোবাইল ফোনের পাঁচটি ব্যবহার লেখো।
গ. মোবাইল ফোনের ‘অ্যানটেনা’ কীভাবে কাজ করে? পাঁচটি বাক্যে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
পারস্পরিক যোগাযোগ বা তথ্য আদান-প্রদানের একটি অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন।
মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবনকাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে। প্রায় প্রতিবছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটে বর্তমান অবস্থায় এসেছে।
খ.
মোবাইল ফোনের পাঁচটি ব্যবহার নিচে লেখা হলো:
১. মোবাইল ফোন দিয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি।
২. খুদে বার্তা বা এসএমএস পাঠাতে পারি।
৩. ছবি তুলতে পারি।
৪. ভিডিওচিত্র ধারণ করতে পারি।
৫. গান শুনতে পারি।
গ.
যে এলাকাজুড়ে মোবাইল ফোন কাজ করবে, তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতিটি অংশে শক্তিশালী বেতার টাওয়ার বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সঙ্গে যোগাযোগের একটা অদৃশ্য জাল তৈরি করে। মোবাইল ফোনের মধ্যে একটি অ্যানটেনা থাকে। সেটি তরঙ্গের মাধ্যমে সারাক্ষণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা