বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*১০ নম্বর প্রশ্ন:

এক কথায় প্রকাশ

প্রিয়পরীক্ষার্থী, বাংলা বিষয়ের

১০ নম্বর প্রশ্নটি থাকবে

এক কথায় প্রকাশ/ক্রিয়া পদে

চলিত রূপ লেখার ওপর।

এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

আজ কিছু গুরুত্বপূর্ণ 

এক কথায় প্রকাশ

দেওয়া হলো।

অকালে পেকেছে যে—অকালপক্ব।

অহংকার করে যে—অহংকারী।

অন্যদিকে মন যার—অন্যমনা।

অবশ্যই যা হবে—অবশ্যম্ভাবী।

অভিজ্ঞতার অভাব আছে যার

—অনভিজ্ঞ।

অনেকের মধ্যে এক—অন্যতম।

অনুসন্ধান করতে ইচ্ছুক

—অনুসন্ধিত্সু।

অলংকারের ধ্বনি—শিঞ্জন।

অস্ত যাচ্ছে যা—অস্তায়মান।

অশ্বের ডাক—হ্রেষা।

অন্য গাছের ওপর যে গাছ জন্মে

—পরগাছা।

অন্য গতি নেই যার—অগত্যা।

অসীম সাহস যার—অসমসাহসী।

অন্তিমকাল উপস্থিত যার—

মুমূর্ষু।

অতি দীর্ঘ নয় যা—নাতিদীর্ঘ।

অনেক দেখেছেন যিনি—বহুদর্শী।

অভিনয় করে যে—অভিনেতা।

অল্প কথা বলে যে—অল্পভাষী।

আগে জন্মেছে যে—অগ্রজ।

আসমানের মতো রং

—আসমানি।

আদরের সঙ্গে—সাদরে।

আদি থেকে অন্ত পর্যন্ত

—আদ্যোপান্ত।

আপনাকে ভুলে থাকে যে

—আত্মভোলা

নিজের বর্ণ লুকায় যে—বর্ণচোরা।

আকাশে চরে যে—খেচর।

ইন্দ্রকে জয় করেছে যে—ইন্দ্রজিত্।

ইন্দ্রিয়কে জয় করেছে যে

—জিতেন্দ্রিয়।

ইতিহাস লেখেন বা জানেন যিনি

—ঐতিহাসিক।

উচ্চ আকাঙ্ক্ষা আছে যার

—উচ্চাকাঙ্ক্ষী।

উপকারীর উপকার স্বীকার করে যে

—কৃতজ্ঞ।

উপকারীর উপকার যে স্বীকার

করে না—অকৃতজ্ঞ।

উপকারীর অপকার করে যে

—কৃতঘ্ন।

উড়ে যাচ্ছে যা—উড্ডীয়মান।

উপকার করার ইচ্ছা

—উপচিকীর্ষা।

একবার ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।

একই সময়ে—যুগপত্।

একই সময়ে বর্তমান—সমসাময়িক।

একই মাতার উদরে জাত যারা

—সহোদর।

একই সঙ্গে পাঠ করে যারা

—সহপাঠী।

একই গুরুর শিষ্য—সতীর্থ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার

স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা