*১০ নম্বর প্রশ্ন:
এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশ/ক্রিয়া পদে
চলিত রূপ লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
নিচে গুরুত্বপূর্ণ এক কথায়
প্রকাশ দেওয়া হলো।
ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ
মরণ পর্যন্ত—আমরণ
মৃত্যু পর্যন্ত—আমৃত্যু
মরার মতো—মৃতপ্রায়
ময়ূরের ডাক—কেকা
মৃত্যু অতি নিকটে যার—মুমূর্ষু
মাটি ভেদ করে ওঠে যা—উদ্ভিদ
যা যুক্তিসংগত নয়—অযৌক্তিক
যা সহজেই ভেঙে যায়—ভঙ্গুর
যা সহজে লাভ করা যায়—সুলভ
যা বিশ্বাস করা যায় না—অবিশ্বাস্য
যা অনেক কষ্টে সাধন করা যায়
—দুঃসাধ্য
যা সম্পন্ন করা যায় না—অসাধ্য
যা আশা করা যায় তার বেশি
—আশাতীত
যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ
যা হতে পারে না—অসম্ভব
যা নিয়ত পরিবর্তিত হচ্ছে
—পরিবর্তনশীল
যা সংখ্যা দ্বারা নির্ণয় করা যায় না
—অসংখ্য
যা জল দান করে—জলদ
যা উদিত হচ্ছে—উদীয়মান
যা অধ্যয়ন করা হয়েছে—অধীত
যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব
যা দেখা যায় না—অদৃশ্য
যা পানের যোগ্য—পেয়
যা লেহন করে খেতে হয়—লেহ্য
যা চুষে খেতে হয়—চূষ্য
যা কথায় বর্ণনা করা যায় না
—অবর্ণনীয়
যা মর্মকে স্পর্শ করে—মর্মস্পশী
যা সরোবরে জন্মে—সরোজ
যা বপন করা হয়েছে—উপ্ত
যা কষ্টে জয় করা যায়—দুর্জয়
যা জলে ও স্থলে চরে—উভচর
যা জলে জন্মে—জলজ
যা অবশ্যই ঘটবে—অবশ্যম্ভাবী
যা চিন্তা করা যায় না—অচিন্তনীয়
যা সাধারণত দেখা যায় না
—অসাধারণ
যা পান করতে হয়—পানীয়
যা দ্বারা লেখা যায়—লেখনী
যা ভাসছে—ভাসমান
যা খুব দীর্ঘ নয়—নাতিদীর্ঘ
যার কোথাও হতে ভয় নেই
—অকুতোভয়
যার অন্য উপায় নেই
—অনন্যোপায়
যার অনেক দেখাশোনা আছে
—বহুদর্শী
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
জেনে রাখো
ভালো ছাত্র হতে হলে আমাকে কী করতে হবে?
প্রথমে দরকার আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাস থেকে আসে আত্মশক্তি। এ আত্মশক্তিই তোমাকে ভালো ছাত্র হতে পথ দেখাবে। আর নিয়মিত লেখাপড়া তো করতেই হবে।