৯ নম্বর প্রশ্ন:
বিরামচিহ্ন বসিয়ে
অনুচ্ছেদ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের
৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ দেওয়া হলো।
৭.
প্রশ্ন: শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে
উত্তর: শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে। বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে।
৮.
প্রশ্ন: হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না
উত্তর: হাতিটা এমন ভাব করতে শুরু করল, সে-ই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা সেও হাতিটার ধারেকাছে ঘেঁষতে চায় না।
৯.
প্রশ্ন: হাতিটা নদীর পানিতে পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল তলিয়ে যেতে যেতে হাতি বলল শেয়াল ভায়া আমাকে বাঁচাও
উত্তর: হাতিটা নদীর পানিতে পা দিল। অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শেয়াল ভায়া, আমাকে বাঁচাও।
১০.
প্রশ্ন: মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়। তাই এর নাম শখের হাঁড়ি। তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
জেনে রাখো
পড়া মনে
রাখার জন্য কী করব?
অল্প অল্প করে পড়বে।
মনে রাখতে চেষ্টা করবে।
পড়ার সময় নিজেকে বলো—যা পড়ব,
তা বুঝব ও মনে রাখব। নিশ্চয়ই
আমার মনে থাকবে।